মঙ্গলবার, ৩০ মে, ২০২৩

তৃপ্তি মিত্র নাট্যগৃহে অনুষ্ঠিত হল বিভাবন এর ২২তম অন্তরঙ্গ নাট্য উৎসব








বিভাবন থিয়েটার একাডেমির আয়োজনে গত ১৭-২০ মে ২০২৩ অনুষ্ঠিত হয়ে গেল ২২তম অন্তরঙ্গ নাট্য উৎসব পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির তৃপ্তি মিত্র নাট্যগৃহে।  ১৭ মে ২০২৩ উৎসবের প্রথম দিনে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যকার হর ভট্টাচার্য  ও বিশেষ অতিথি রূপে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের নাটক বিভাগের অধ্যাপক তরুণ প্রধান ও  কবি প্রবালকুমার বসু।





উদ্বোধনী অনুষ্ঠানের পরে বিভাবন উপস্থাপনা করে বাদল সরকারের "সার্কাস" নাটক অবলম্বনে "ফ্যালারাম" এবং ন্যাজাট ভাবনা উপস্থাপনা করেন "দেশে ফেরা"।

১৮ মে ২০২৩, উৎসবের দ্বিতীয় দিন ছিল চারটি নাটক। ইফটা নাট্যদল উপস্থাপনা করেন" ভাঙা সম্পর্কের জাদুঘর", নটমন উপস্থাপনা করেন "মন কইন্যার ব্রত", কলকাতা রঙ্গশীর্ষ উপস্থাপনা করেন "কেকয় কন্যা" ও খড়দহ থিয়েটার জোন উপস্থাপনা করেন "ঘরে বাইরে" । 

১৯ মে ২০২৩ উৎসবের তৃতীয় দিনেও ছিল চারটি নাটক থিয়েলাইট উপস্থাপনা করেন "শয়তান",বাউড়িয়া পিপলস রেপার্টরি থিয়েটার উপস্থাপনা করেন "খেয়া ঘাট",দমদম ফ্যাক্ট উপস্থাপনা করেন "Chiken Delight" ও ক্যানডিড থিয়েটার উপস্থাপনা করেন "মেজদিদির কেচ্ছা"।

 
২০শে মে ২০২৩ উৎসবের শেষ তথা চতুর্থ দিনের অনুষ্ঠান শুরু হয় থিয়েটারের আড্ডা দিয়ে দুপুরে, উপস্থিত ছিলেন থিয়েটারে উৎসাহী বেশ কিছু মানুষ।আড্ডার পর ছিল সাতটি নাটক।ইউথোপিয়া  উপস্থাপনা করেন "কালো খ্রীষ্ট ",আসানসোল উড়ান উপস্থাপনা করেন"Matte finish",ষষ্ঠ ইন্দ্রিয় উপস্থাপনা করেন "বিষবৃত্ত, "দমদম চক্রবাক  উপস্থাপনা করেন "ভয়",আয়না নাট্যদল উপস্থাপনা করেন "Reel ও Real", কলকাতা কোরাস রেপার্টরি উপস্থাপনা করেন "কুর্সি" ও বিভাবন মুক্ত নাট্য নিয়ে তাদের "Nothing to say" উপস্থাপনা করেন। 

এই চারদিন তৃপ্তি মিত্র নাট্যগৃহ তে দর্শক ছিল বেশ ভাল।আয়োজক দল বিভাবন এর পক্ষ থেকে সুপ্রিয় সমাজদার বলেন তাদের এই অন্তরঙ্গ নাট্য উৎসব ২২ বছর হলো।এই উৎসবের তাৎপর্য তাদের কাছে এবং অন্তরঙ্গ নাটকের চর্চাকারীদের এখন আর একটি দলের উৎসব নয় বন্ধুদেরও উৎসব।বিশেষ ভাবে তিনি ধন্যবাদ জানান তৃপ্তি মিত্র নাট্যগৃহ ও পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমি'র সকলকে,তাদের সহযোগিতা ছাড়া এই উৎসব এই ভাবে করা সম্ভব ছিল না,ধন্যবাদ জানান বন্ধু  নাট্যদল গুলিকে যারা এই উৎসবে অংশগ্রহণ করেছিলেন এবং সমস্ত দর্শকদের যারা রোজ ভরিয়ে তুলেছিলেন তৃপ্তি মিত্র নাট্যগৃহ।
পরিশেষে তিনি বলেন বিগত দু বছর তারা জাতীয় অন্তরঙ্গ নাট্য উৎসব-"ব্রিজ বিটুইন আস" করে আসছে এ বছর তৃতীয় বর্ষে পা দেবে।যা এই অন্তরঙ্গ নাটকের চর্চার আর একটি প্রকাশ জাতীয় স্তরে।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন