কাঁকিনাড়া শিল্পাঙ্গন নাট্য সংস্থা ও থিয়েটার মগজ পত্রিকার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো বিজয়া সম্মেলনী গত ১১ ই অক্টোবর ২০২৫ এ রবীন্দ্রপল্লী প্রাথমিক বিদ্যালয়ে, মহড়া কক্ষে। একেবারেই ঘরোয়া পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার ও এলাকার বাইরের বহু গুণীজন ও শিল্পী। আড্ডা, গান, কবিতা ও মজার মুহূর্তে ভরপুর হয়ে উঠেছিলো এই অন্যরকম সাংস্কৃতিক সন্ধ্যা। গামছা, কুলো, হাতপাখা ও প্রদীপ দিয়ে সদস্যা সদস্যদের হাতে সজ্জিত কক্ষটিতে ছিলো গ্রামবাংলার এক মনোমুগ্ধকর আবহ। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে সূচনা হয় অনুষ্ঠানের। এরপর একে একে যোগ দেন অতিথিরা৷ সুর, ছন্দ, তালে আর সংলাপে মুখরিত হয়ে ওঠে সন্ধ্যা।
"রঙ্গ থিয়েটার" কোলকাতা রঙ্গশীর্ষ দ্বারা পরিচালিত একটি বাংলা ওয়েব পোর্টাল, যেখানে সম্পূর্ণ বিনামূল্যে বাংলা নাটক এবং থিয়েটার বিষয়ক যাবতীয় খবরাখবর, নাট্য সমালোচনা ও নাট্যচিত্র প্রকাশ করা হয়ে থাকে।
রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
বিজয়া সম্মেলনী
"আমারও পরাণ যাহা চায়" গানের মাধ্যমে বিজয়া সম্মেলনীর শুভারম্ভ ঘটে। এরপর নৈহাটি উৎসুক এবং নৈহাটি ঊন্মুখ- এর পক্ষ থেকে পরিবেশিত হয় একাধিক লোকসংগীত, রবীন্দ্রসংগীত ও আধুনিক গান। আবৃত্তিকার পৌলমি ভট্টাচার্য তার হৃদয়স্পর্শী পরিবেশনায় সৃষ্টি করেন এক আবেগঘন মুহূর্ত। পরবর্তীতে দলের দুই খুদে সদস্য গোবিন্দ এবং নীলুর ছড়া মুহূর্ত তৈরী করে। কচিকাঁচাদের স্বতঃস্ফূর্ত কবিতা ও গান পরিবেশনায় ভরে ওঠে আনন্দে ও উচ্ছ্বাসে। এছাড়াও দলের তিন সদস্যা জয়ন্তী, পূর্বাশা ও বর্ণালীর নৃত্য ও সংগীত পরিবেশন করে মুগ্ধ করেন উপস্থিত দর্শকদের এবং বন্ধুজন পূজা'র ভাষ্যনৃত্য মন ছুঁয়ে যায় সকলের। সব মিলিয়ে নৃত্য, গান, কবিতা আর আড্ডায় রঙিন হয়ে ওঠে সন্ধ্যার আসর।অনুষ্ঠানের শেষে সংস্থার পক্ষ থেকে উপস্থিত সকলকে রীতি অনুযায়ী মিষ্টিমুখ করানো হয়।
সংস্থার কর্ণধার রাজা দে বলেন,
❝সম্মেলন মানুষকে সমৃদ্ধ করে। রাগ, দুঃখ, যন্ত্রণা ভুলে শিল্পের মাধ্যমে সকলের একত্রিত হওয়াই এই অনুষ্ঠানের উদ্দেশ্য।।❞
সব মিলিয়ে এক সুন্দর, উষ্ণ ও প্রাণবন্ত সন্ধ্যা উপহার দিলো কাঁকিনাড়া শিল্পাঙ্গন নাট্য সংস্থা।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)

