বাকসা ব্রাত্য নাট্যজন আয়োজিত ৮ম বর্ষ অন্তরঙ্গ নাট্যমেলা
"রঙ্গ থিয়েটার" কোলকাতা রঙ্গশীর্ষ দ্বারা পরিচালিত একটি বাংলা ওয়েব পোর্টাল, যেখানে সম্পূর্ণ বিনামূল্যে বাংলা নাটক এবং থিয়েটার বিষয়ক যাবতীয় খবরাখবর, নাট্য সমালোচনা ও নাট্যচিত্র প্রকাশ করা হয়ে থাকে।
বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
বাকসা ব্রাত্য নাট্যজন আয়োজিত ৮ম বর্ষ অন্তরঙ্গ নাট্যমেলা
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
ব্রিজ বিটুইন আস" ২০২৫
১০ ডিসেম্বর বিভাবন তার চলা ২৯ বছর পেরিয়ে ৩০ বছরে পা দিল এই উপলক্ষে তারা "ব্রিজ বিটুইন আস" ২০২৫ জাতীয় অন্তরঙ্গ নাট্যোৎসব আয়োজনে করে। এই উৎসব শুরু হয়েছিল ২০২১ সালে থিয়ে এপেক্স দমদমে । উদেশ্য ছিল জাতীয় স্তরে অন্তরঙ্গ নাটক নিয়ে ভাবনার আদান প্রদান। অন্তরঙ্গ নাটক নিয়ে জাতীয় স্তরে উৎসব বিভাবন প্রথম শুরু করে।এ বছর বিভাবন ব্রিজ বিটুইন আস ২০২৫ অনুষ্ঠিত হয় ১০, ১১, ১৩, ১৪ ডিসেম্বর থিয়ে এপেক্স, দমদমে।
১০ ই ডিসেম্বর, উদ্বোধক হিসাবে ছিলেন বিশিষ্ট নাট্যজন মলয় ঘোষ, তপন দাস, নির্মল হাজরা ও কৃতি মজুমদার উদ্বোধনী অনুষ্ঠানে ছিল কলকাতা থিয়েটার গাইডের পরিচালক তমাল মুখার্জি' র তৈরি একটি তথ্য চিত্র -বিভাবন এর শুরুর কথা, এবং তিলজলা কল্পন উপস্থাপনা করে "মন পানসি সাগরে" ও কলকাতা যোগসূত্র নাট্য দল উপস্থাপনা করে "বেজম্মা "নাটক।দ্বিতীয় দিন ১১ ডিসেম্বর ছিল দুটি নাটক বিভাবন উপস্থাপনা করে "চার দেয়ালের মধ্যে" এবং বেহালা ইউথোপিয়া নাট্যদল উপস্থাপনা করে " এ পারফরমেন্স "এছাড়া বাউল গান পরিবেশন করেন বিশিষ্ট বাউল শিল্পী সনাতন হাজরা। তৃতীয় দিন ১৩ ই ডিসেম্বর ছিল তিনটে নাটক আয়না নাট্যগোষ্ঠী উপস্থাপনা করেন "বাঘ ", আরঞ্জক নাট্য চর্চা কেন্দ্র উপস্থাপনা করেন "সাইক্লোন" ও বিভাবন উপস্থাপনা করে "ব্ল্যাক কফি"। চতুর্থ দিন তথা উৎসবের শেষ দিন ১৪ ই ডিসেম্বর ছিল তিনটে নাটক মার্গন নাট্যদল উপস্থাপনা করে "কেউকেটা", গোত্রহীন উপস্থাপনা করেন "বীজ " ও বিভাবন উপস্থাপনা করে " না বলা কথারা "।
বিভাবন এর পক্ষ থেকে তারা বলেন এবার এই বিভাবন এর ৩০ তম বর্ষে আমরা ঠিক করেছিলাম বন্ধুদের সাথে ভাগ করে নিতে। গত ১৩ ও ১৪ নভেম্বর প্রথম পর্যায়ে একক নাট্য উৎসব এবং ডিসেম্বর মাসে "ব্রিজ বিটুইন আস" উৎসবে আমাদের সাথে ছিলেন কিছু প্রিয় মানুষ যারা বিভিন্ন সময়ে বিভাবন কে দেখেছেন অন্তরঙ্গ থিয়েটার নিয়ে এই চলাকে।এই আয়োজনে যে সমস্ত বন্ধুরা ও নাট্যদল এই আয়োজনের পাশে ছিলেন তাদের কাছে আমাদের কৃতজ্ঞতা, তারা ধন্যবাদ জানায় থিয়ে এপেক্স,কলকাতা থিয়েটার গাইড,শিল্পী বিতানকে এবং ভারত সরকার সংস্কৃতি মন্ত্রক কে যাদের সহযোগিতা এই উৎসব কে সফল করেছে।
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
বাকসা ব্রাত্য নাট্যজনের ৮ম বর্ষ অন্তরঙ্গ নাট্যমেলা
আগামী ১৯শে ডিসেম্বর থেকে ২১শে ডিসেম্বর বাকসা ব্রাত্য নাট্যজন আয়োজন করেছেন তাঁদের ৮ম বর্ষ অন্তরঙ্গ নাট্যমেলা । তিনদিনে অনুষ্ঠিত হবে মোট ৯টি একাঙ্ক নাটক । অন্তরঙ্গ নামকরণের পেছনে এনাদের যুক্তি যে তাঁরা একটি আত্মিক সম্বন্ধ গড়ে তুলতে চান আয়োজক, দর্শক এবং অভিনেতাদের সঙ্গে । ফলে এটি কোনো ইন্টিমেট থিয়েটার ফেস্টিভ্যাল নয় । যদিও বছরের অন্য সময় এঁরা ইন্টিমেট, অণু-নাটক এবং মুক্তমঞ্চ - সব ধরনের নাট্য উৎসবের আয়োজন করেন এবং নিজেরাও সব ধরনের কাজই করেন ।

.jpg)
.jpg)
.jpg)





