গত ২৮শে জুলাই ২০২৪ রবিবার প্রসেনিয়াম আর্ট সেন্টারে পশ্চিমবঙ্গ সরকারের অধীন পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির সহায়তায় নির্মিত কোলকাতা রঙ্গশীর্ষের নবতম প্রযোজিত নাটক " ইতি মৃণাল" দেখার জন্য গিয়েছিলাম। গতকালই প্রথম শো হয় নাটকটির।
নাটকটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা " স্ত্রীর পত্র" থেকে অনুপ্রাণিত।
নাটকটির নাট্যরূপ দেন Arpita Dasgupta। আর নাটকটির সামগ্রিক নির্মাণ করেন Monojit Mitra। অভিনয়ের ছিলেন Sayani Basak, Chiranjit Barai , Pritha Bhattacharjee.
গতকাল প্রথম শো
তাও অসাধারণ হয়েছে। সেট এর চিন্তা ভাবনা বেশ নজর কেড়েছে। আলো, আবহ সঙ্গীত বেশ সুন্দর
হয়েছে। নাটকের জন্য ব্যবহৃত জিনিস খুবই সুন্দর। একটা গুছিয়ে কাজ হয়েছে। অভিনয় সম্পর্কে
কি আর বলবো। সকলেই বেশ অতুলনীয়। বিশেষ করে পৃথা। আরও এই নাটকের শো হওয়া প্রয়োজন, তাহলে
আরও বেশ সুন্দর হয়ে উঠবে। পূর্বেই বলেছি প্রথম শো, সেই হিসেবে বেশ সুন্দর।
নাটকটির বিষয়বস্তু
নিয়ে বলার প্রয়োজন রাখে না।কারণ রবি ঠাকুরের এই ছোটো গল্পটি আশা করি সকলেরই পড়া।তাই
এই ব্যাপারটি নিয়ে আলোচনা করা প্রয়োজন মনে করছি না।
গতকালের অনুষ্ঠান সম্পর্কে আমার মতামত পোষণ করলাম সাথে থিয়েটারের দিকগুলি সম্পর্কে। আমার দর্শক হিসেবে পুরো নাটকটি বেশ ভালো লেগেছে। রাবীন্দ্রীক ধারাকে বজায় রেখে নাটক করা খুবই জটিল, সেটাকে না ভেঙে, আধুনিকতার সাথে স্পর্শ না করে যেভাবে নাটকটি কোলকাতা রঙ্গশীর্ষ পরিবেশন করেছে, তাতে আমি নাট্যকার , পরিচালক ও অভিনেতাদের কুর্নিশ জানাই। আর সেরকম ভাবে আমার বলার কিছু নেই, সকলকে ধন্যবাদ জানাই সাথে কোলকাতা রঙ্গশীর্ষকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটি সন্ধ্যা উপহার দেওয়ার জন্য।
সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, থিয়েটার ও সাহিত্যে থাকুন।
শেষে ঐ রবি ঠাকুরের
কথায়
"আমার দেবতা
নিল তোমাদের সকলের নাম;
রহিল পূজায় মোর
তোমাদের সবারে প্রণাম"।।