বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

ইস্ট কলকাতা কালচারাল অর্গানাইজেশনের আয়োজনে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী

     গত ৩০ শে মে শনিবার মানিক্যমঞ্চে অনুষ্ঠিত হলো ইস্ট কলকাতা কালচারাল অর্গানাইজেশনের আয়োজনে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী। ঠিক সাড়ে ছটায় দুই কবির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শুরু হল অনুষ্ঠান।  সংস্থার সম্পাদক রঞ্জিতা মুখার্জি সংক্ষিপ্ত বক্তব্য রাখলেন এবং স্বাগত সম্ভাষণ জানালেন।  সকলের প্রিয়, প্রবীণ সদস্য উৎপল ঘোষ দুটি কবিতা আবৃত্তি করে শোনালেন, চুমকি সুলতা মুখার্জি একটি রবীন্দ্র সংগীত একটি নজরুল গীতি পরিবেশন করলেন। সান্ত্বনা হাজরার কন্ঠে রবীন্দ্রকবিতা আবৃত্তির পর  দীপায়ন সাহা রবীন্দ্রসংগীত ও নজরুলগীতিতে সকলকে মুগ্ধ করলেন। এরপর শান্তা ঘোষ ও সুরজিৎ আচার্য মিত্রের পরিচালনায় ইকয়ারের শিল্পীরা সমাবেত কন্ঠে পাঁচটি সংগীত পরিবেশন করলেন। লোপামুদ্রা সরকারের আবৃত্তি ও রঞ্জিতা মুখার্জির সংগীত পরিবেশন উপস্থিত দর্শকদের মুগ্ধতায় ভরিয়ে তোলে। রবীন্দ্রনাথের ছোটগল্প তোতাকাহিনী অসাধারণ মুন্সিয়ানায় পাঠ করেন বিবেকানন্দ ঘোষ। শান্তা নন্দীর অপূর্ব নৃত্য পরিবেশন এবং সুরজিৎ আচার্য মিত্র ও অজন্তা কুন্ডু পরিবেশিত একক সংগীত, অনুষ্ঠানকে উচ্চমাত্রা এনে দিয়েছিল। আবৃত্তি পরিবেশন করেন কাকলি রায় ও মধুমিতা মোদক। 

    


অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মহুয়া চৌধুরীর রচনায় ধনঞ্জয় আঢ্যর নির্দেশনায় গানে কবিতায় অভিনয়ে একটি সুচারু আলেখ্য অনুষ্ঠান পরিবেশিত হল 'রবি মানসে নারী'। অংশ নিলেন উৎপল ঘোষ, শিবশঙ্কর দাস, কাশীনাথ কোলে, সোমা লস্কর, মিতালী দাস, সংঘমিত্রা ব্যানার্জি গোপা গাঙ্গুলী ও মানসী ব্যানার্জি। অনুষ্ঠানটি দর্শকদের উচ্চ প্রশংসা লাভ করে। সমগ্র অনুষ্ঠানটির ভাবনা ও নির্মাণে ছিলেন ধনঞ্জয় আঢ্য ও সঞ্চালনায় মধুমিতা মোদক।




বুধবার, ৩ জুন, ২০২৬

নাট্যকর্মশালা ও আলোচনা সভা- আয়োজনে বগুলা সূচনা

 নাট্যকর্মশালা------

৩০শে মে ২০২৬

বগুলা সরোজ মুখার্জি স্মৃতি ভবন।

আয়োজনে সূচনা নাট্যদল বগুলা।


এই প্রজন্মের একজন 

অত্যন্ত বলিষ্ঠ অভিনেতা 

রাজু ধরের সঙ্গে গোটা দিন কাটালো শিক্ষার্থীরা। এবারের নাট্য কর্মশালায় অংশগ্রহণ করেছেন যে সমস্ত দলের শিক্ষার্থীরা- হাওড়া অনু্যুগ, কৃষ্ণনগর সিঞ্চন, রাণাঘাট সৃজক, নবদ্বীপ কর্তব্য, নৈহাটি রঙ্গসেনা ও বগুলা সূচনা। এছাড়াও হলদিপাড়া NSCPB হাইস্কুল থেকেও কিছু শিক্ষার্থী যোগ দিয়েছেন এই কর্মশালায়। একজন অভিনেতার প্রাথমিক চর্চা ও প্রয়োজনীয় চর্চা কি হতে পারে সেই বিষয়ে পূঙ্খানুপুঙ্খ ক্লাস চলেছে সারাদিন।


সেমিনার--------

বিষয়- মধ্যবঙ্গের লোকনাটক, থিয়েটারে প্রয়োগের সম্ভাবনা।

কথা বললেন শ্রীগৌতম অধিকারী।

৩০শে মে ২০২৬। অন্তরপ্রকাশ নাট্যগৃহ।

আয়োজনে সূচনা নাট্যদল বগুলা।


লোকজ বিভিন্ন শিল্প মাধ্যম এবং তার অযুত সম্ভাবনা নিয়ে থিয়েটার এ বিষয়ে দীর্ঘ ২ঘন্টার আলোচনায় অনেক বিষয় উঠে এল শ্রোতাদের কাছে। দাবী উঠল এমন সেমিনার অন্তরপ্রকাশ নাট্যগৃহে বারংবার আয়োজন হোক। 

আজ অন্তরপ্রকাশ নাট্যগৃহ ছিল শ্রোতা পূর্ণ। আগামীতে এইরকম আরো নাট্যকর্মশালা এবং আলোচনা সভা যাতে আয়োজন করা যায় তার জন্য বগুলা সূচনাকে অনুরোধ রইলো..