বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

সিঁথি কোলকাতা রঙ্গশীর্ষ-এর নাটক ‘নাট্যশাস্ত্র – পঞ্চমবেদ’

    কোলকাতা রঙ্গশীর্ষ গত ১৫ই ফেব্রুয়ারি ২০২৫-এ উপস্থাপন করল তাদের নতুন নাটক ‘নাট্যশাস্ত্র – পঞ্চমবেদ’। ভারতবর্ষের জাতীয় নাট্য বিদ্যালয়ের ভারত রঙ্গ মহোৎসবের ‘বিশ্ব জন রঙ্গ’ – এর অংশ হিসাবে এই নাটক মঞ্চস্ত হয় কেস্টপুরে।


 নাটকের বিষয়বস্তু ছিল ভরত মুনি দ্বারা রচিত নাট্য শাস্ত্র – যাকে আমরা পঞ্চমবেদ বলে থাকি। এই পঞ্চমবেদ ভারতের নাট্য চর্চার মূল উৎস বলা যেতে পারে। যা কিনা সারা বিশ্বের সবচেয়ে পুরনো নাট্য গ্রন্থদের মধ্যে অন্যতম।

 নাটকের নির্দেশনা দেন মনোজিৎ মিত্র। অভিনয়ে ছিল পৃথা ভট্টাচার্য, প্রীতি চৌধুরী, ঈশান কর্মকার, চিরঞ্জিত বড়াই, রত্নদ্বীপ ভট্টাচার্য। সহযোগিতায় ছিল কৃষ্ণা ভট্টাচার্য। সকলেই খুব ভাল। নাটকের আবহ ও পরিবেশ খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে যার জন্য নির্দেশক মনোজিৎ মিত্রকে কুর্নিশ।

 নির্দেশক জানান যে ‘নাট্যশাস্ত্র আমাদের কাছে গর্বের বিষয় এবং এই বিষয়ের ওপর কাজ করতে পেরে খুব ভাল লেগেছে।‘আগামীতে আরও মঞ্চায়ন হবে এই নাটক। তিনি ধন্যবাদ জানান ভারত সরকারের অধীনে জাতীয় নাট্য বিদ্যালয়কে।