বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬

খড়দহ থিয়েটার জোন-এর নতুন নাটক " না না হে "

     খড়দহ থিয়েটার জোন-এর নতুন নাটক "না না হে " মঞ্চস্ত হল ১১/১/২৬  তারিখে, নির্দেশনায় ছিলেন তপন দাস ( খড়দহ থিয়েটার জোনের কর্ণধার )। নাটকটি উপস্থাপিত হয়েছিল প্রসেনিয়াম আর্ট সেন্টারে (রিপন স্ট্রিট, কলকাতা )। এই নাটকের মূল বিষয় ছিল গম্ভীরা। বাংলার লোকসংগীতের অন্যতম একটি ধারা। পশ্চিমবঙ্গের মালদা জেলাতে গম্ভীরার প্রচলন রয়েছে। গম্ভীরা দলবদ্ধ ভাবে গাওয়া হয়, এটি বর্ণনামূলক গান। পশ্চিমবঙ্গের মালদা জেলা অঞ্চলে গম্ভীরার  মুখোশ পরে গম্ভীরা গানের তালে গম্ভীরা নৃত্য পরিবেশন করা হয়। ধারণা করা হয় যে, গম্ভীরা উৎসবের প্রচলন হয়েছে শিব পূজা কে কেন্দ্র করে। শিবের এক নাম গম্ভীর, তাই শিবের উৎসব গম্ভীরা উৎসব এবং শিবের বন্দনা গীতিই হল গম্ভীরা গান।


   তপন দাসের নির্দেশনায় এর আগে অনেক নাটক দেখেছি, তার ভাবনাচিন্তা প্রতিটি নাটকের ক্ষেত্রে উন্নত মানের এবং সামাজিক সমস্যাকে তুলে ধরে। যেমন আমি তো সেই মেয়ে, কালিন্দী, যৈবতী কন্যা, ফ্রিডম, বলি, রক্তকরবী, ঘরে-বাইরে, মৃত্যুর মারপ্যাঁচ, come back বিনোদিনী এবং  তাছাড়া বহু প্রযোজনা। প্রত্যেকটি নাটকের ক্ষেত্রে উন্নত মানের চিন্তাভাবনা রয়েছে।  "না না হে" নাটকটি এই সবের মধ্যে অন্যতম একটি নাটক, এটি ফোকের উপর ভিত্তি করে তৈরি করা। তপন দাসের সব নাটকের মধ্যে একটি সামাজিক বার্তা থাকে। আশা করি এই নাটকটি আরো অনেক জায়গায় উপস্থাপিত হবে। কামনা করি নাট্যকার ও নির্দেশক তপন দাস এবং তার দল খড়দহ থিয়েটার জোন আরও এগিয়ে যাক এবং এরকম নাটক দিয়ে আমাদের মন ভালো করুক..



    এই নাটকটি আপনাদের দেখার অনুরোধ রইল, অবশ্যই ভালো লাগবে..   



শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬

রঙ্গশীর্ষ-এর নাট্য উৎসব

     গত ২৮শে ডিসেম্বর ২০২৫ তারিখে প্রসেনিয়াম আর্ট সেন্টারে অনুষ্ঠিত হল রঙ্গশীর্ষ আয়োজিত নাট্য সন্ধ্যা। 




    নাট্য সন্ধ্যায় নাট্য উপস্থাপন করল -

            ‘স্মরণসভা’         ‘মিথিল’

   (SMARONSABHA)        (MITHIL)

Group – EAST KOLKATA CULTURAL ORGANISATION   Group – TRIPTI SANSKRITIK MILAN KENDRA

Story – Ullas Mallick   Playwright – Samrat Das

Playwright & Direction – Dhananjay Adhya             Dialogue & Direction – Rimi Saha


‘আমি কে?’                  ‘অন্য শকুন্তলা’

 (AMI KE?)         (ANYO SHAKUNTALA)

Group – NATTYOSHETRA         Group – KOLKATA RANGASHIRSHO

Playwright & Direction – Sourav Nayak      Inspiration – Kalidasa & Selim Al Deen

                                                                                                                   Direction – Monojit Mitra


সমগ্র  অনুষ্ঠানটি ছিল খুবই মনোগ্রাহী। সবকটি নাটক দর্শকের ভাল লেগেছে। সহযোগিতায় - ভারত সরকারের সংস্কৃতিক মন্ত্রক।