বাকসা ব্রাত্য নাট্যজন আয়োজিত ৮ম বর্ষ অন্তরঙ্গ নাট্যমেলা
১৯শে থেকে ২১শে ডিসেম্বর সুপ্রাচীন বাকসা চৌধুরী বাড়ির মনোরম অঙ্গনে অনুষ্ঠিত হলো বাকসা ব্রাত্য নাট্যজন আয়োজিত ৮ম বর্ষ অন্তরঙ্গ নাট্যমেলা । তিনদিনের এই আয়োজনে ছিল ৯টি একাঙ্ক নাটক । অন্তরঙ্গ নাটক বলতে এনারা পরিবেশের কথাই বলতে চেয়েছেন । ঠাকুরবাড়ির প্রাঙ্গণে মঞ্চ বেঁধে নাটকের এই মেলায় অংশ নিয়েছেন বালিগঞ্জ ব্রাত্যজন, প্রগতি কোন্নগর, উত্তরপাড়া দৃশ্যায়ন, টালিগঞ্জ রঙ্গ ব্যঙ্গ, যৌথিক চুঁচুড়া, চন্ডীতলা প্রম্পটার, মিউনাস থিয়েটার, অনীক কলকাতা এবং সন্তোষপুর ভিন্নরূপ ।
উদ্বোধনী অনুষ্ঠানে রনপা, রায়বেঁশে, লোকনৃত্য পরিবেশন করেন পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের লোকশিল্পীরা । প্রদীপ জ্বালিয়ে উৎসবের সূচনা করেন নাট্য আকাদেমির সদস্য মাননীয় শ্রী বিজয় মুখোপাধ্যায় মহাশয়, মাননীয় কর্মাধ্যক্ষ শিক্ষা সংস্কৃতি তথ্য ও ক্রীড়া স্থায়ী সমিতি ড: শ্রী সুবীর মুখার্জী মহাশয়, বিশিষ্ট সমাজসেবী মাননীয় শ্রী অসীম নাথ মহাশয়, প্রতিষ্ঠাতা সদস্য মাননীয়া শ্রীমতী আইভি বসু এবং মাননীয়া শ্রীমতী পৌলমী চট্টোপাধ্যায় মহাশয়া । স্থানীয় মানুষের উপস্থিতিতে পূর্ণ প্রেক্ষাগৃহে তিনদিনের এই আয়োজন খুবই আন্তরিক এবং সুন্দর হয়েছিল ।

.jpg)
.jpg)
.jpg)