গত ২৭ শে অক্টোবর ২০২৪ এ নৃত্যবালুর রিহার্সাল স্পেসে, কাঁকিনাড়াতে হয়ে গেল কাঁকিনাড়া শিল্পাঙ্গন নাট্য সংস্থা ও থিয়েটার মগজ পত্রিকার আয়োজনে ও নৃত্যবালুর সহযোগিতায় বিজয়া সম্মেলনী। এমনই এক আড্ডার মুহুর্ত তৈরী হল সংস্কৃতির মাধ্যমে। সুর-ছন্দ-কবিতা-কথা নিয়ে ছিল জমজমাট আড্ডা যেমন কাঁকিনাড়া শিল্পাঙ্গন নাট্য সংস্থার বিশ্বাস শিল্প সংস্কৃতি জীবনের জন্য, জীবনের পক্ষে এই অবস্থান থেকেই। কাঁকিনাড়া শিল্পাঙ্গন নাট্য সংস্থার এই নিরন্তর শিল্প চর্চার ধারাবাহিকতার-ই ধারা বহন করলো বিজয়া সম্মেলনী। দলের সকলে, এলাকা এবং এলাকার বাইরের বহু বিশিষ্টজন উপস্থিত ছিলেন এই আড্ডায়। মুহুর্ত সেজেছিল ছন্দ তালে আর সংলাপের আসরে। দলের ছোট বড় সদস্যদের হাতে সেজে উঠেছিল সমগ্র ঘর । আলোর ঝকমকিতে। আগুনের পরশমণি গানের মাধ্যমে সন্ধ্যার শুভারম্ভ হয় বিজয়া সম্মেলনীর ঘরোয়া আড্ডা । সন্ধ্যা গাঢ় হতে থাকে শিল্পী হরিদাস অধিকারী লোকসংগীত ও আমাদের আধুনিক ও প্রচলিত গানে এবং ব্রজগোপাল কর্মকারের তাল ছন্দে। সুরের জাদুতে সকলেই মেতে ওঠে। বিজয়ার স্বাদ পাল্টাতে থাকে নৃত্যে। নৃত্যবালুর খুদে সদস্য সুরভি মন ভরায় সকলের। মাননীয় সঞ্চালক শোভন ঘটক ও কৃষ্ণ বর্মন তাদের মূল্যবান বক্তব্য রাখেন বিজয়ার তাৎপর্য নিয়ে । ত্বন্বী রায় পাঠক ও নৃত্যবালু সংস্থার কর্ণধার অর্পিতা দাসের নৃত্য ভালোবাসা ছড়িয়ে দেয়। দলের সদস্য গোপাল, জয়ন্তীর কবিতা পাঠ ও নৃত্যে আরো রঙ ছড়িয়ে দেয়। আর দুই খুদে সদস্য বন্ধু গোবিন্দ ও অদ্রিজিৎ এর কবিতা সকলের মনকাড়ে। এভাবেই জমজমাটি সন্ধ্যে কাটতে থাকে। সর্বশেষে কাঁকিনাড়া শিল্পাঙ্গন নাট্য সংস্থার বন্ধুজন মৃত্তিকা মালাকার, সুস্মিতা মুখার্জির ও আরো অনেকের গানে গানে সুরে সুরে আসর জমায়। বিজয়ার মিষ্টি মুখ দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
"রঙ্গ থিয়েটার" কোলকাতা রঙ্গশীর্ষ দ্বারা পরিচালিত একটি বাংলা ওয়েব পোর্টাল, যেখানে সম্পূর্ণ বিনামূল্যে বাংলা নাটক এবং থিয়েটার বিষয়ক যাবতীয় খবরাখবর, নাট্য সমালোচনা ও নাট্যচিত্র প্রকাশ করা হয়ে থাকে।
বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
কাঁকিনাড়া শিল্পাঙ্গন নাট্য সংস্থা ও থিয়েটার মগজ পত্রিকার আয়োজনে বিজয়া সম্মেলনী
রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
নাট্য বিজ্ঞাপন
RANGASHIRSHO INTERNATIONAL THEATRE FIESTA 2024
30TH AND 31ST DECEMBER 2024, THEAAPEX
বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
কোলকাতা রঙ্গশীর্ষের আয়োজিত 'থিয়েটার ফিয়েস্টা'
কোলকাতা রঙ্গশীর্ষের আয়োজিত আন্তর্জাতিক নাট্য উৎসব 'থিয়েটার ফিয়েস্টা' গত ২৪ সেপ্টেম্বর তৃপ্তি মিত্র সভাঘরে অনুষ্ঠিত হয়ে গেল। এদিনের অনুষ্ঠানসূচীতে প্রথমেই ছিল 'সাহিত্য থেকে থিয়েটার' বিষয়ক আলোচনা। অংশগ্রহণ করেন নাট্যকার সঞ্জয় চট্টোপাধ্যায়, অভিনেত্রী শম্পা দাস সরকার ও অর্পিতা দাশগুপ্ত। সঞ্চালনায় ছিলেন নির্দেশক মনোজিৎ মিত্র। থিয়েটার যে সাহিত্যের কাছে বারবার ফিরে যায় সেই বিষয়টি এদিনের আলোচনা থেকে উঠে আসে।
একঘন্টার মনোজ্ঞ আলোচনার শেষে অভিনীত হয় সাহিত্য থেকে নেওয়া দুটি নাটক। প্রথমটি কোলকাতা রঙ্গশীর্ষের প্রযোজনা রবীন্দ্রনাথ ঠাকুরের 'স্ত্রীর পত্র'-এর নাট্যরূপ 'ইতি মৃণাল'। নাট্যরূপ অর্পিতা দাশগুপ্ত। নির্দেশনা মনোজিত মিত্র। অভিনয়ে পৃথা, সায়নী ও চিরঞ্জিত।
দ্বিতীয় পরিবেশনা 'এসো নাটক শিখি'-র নাটক 'গিরগিটি'।
উক্ত উৎসবের আর্থিক সহায়তায় ভারত সরকারের অধীন সংস্কৃতি মন্ত্রক।






