কোলকাতা
রঙ্গশীর্ষ-এর দুটি নতুন নাটক একসাথে আগামী ২৯শে নভেম্বর গিরিশ মঞ্চে মঞ্চস্ত হতে চলেছে।
প্রথম
নাটক ‘কালিকা’। মনোজিৎ মিত্রের নির্দেশনায়। নাট্যরূপ দিয়েছেন অর্পিতা দাশগুপ্ত। সফোক্লিস
এবং ইউরিপিদেসের ‘ইলেক্ট্রা’ নাটক অবলম্বনে নির্মিত এই নাটক। পিতার হত্যার প্রতিশোধ
নিতে কন্যা কিভাবে প্রাচ্যের দেবী ‘কালী’-এর দ্বারা প্ররোচিত হয় সেই গল্প দেখব এই নাটকে।
অভিনয়ে পৃথা ভট্টাচার্য, রেশমা দাস, সুদীপ্ত দাস, চিরঞ্জিত বড়াই, নন্দিতা দে ও প্রীতি
দত্ত।
দ্বিতীয়
নাটক ‘Seductive 70’। নাটক ও নির্দেশনা সমুদ্র সিংহ। সময় টা ২০৭০। যখন মানুষরা সোসিয়াল
মিডিয়া অ্যাকাউন্ট এ পরিনত হবে। কারণ, এখন মানুষের ৩৮% সোসিয়াল মিডিয়া তে বিদ্যমান,
তখন ১০০% ই থাকবে। সব মানুষকে নিয়ে সব রকম তথ্য ইন্টারনেট এ পাওয়া যাবে। ভোট, প্রেম,
অফিস, শিল্প, রেপ এবং সাম্প্রদায়িক দাঙ্গা সবটাই হবে টেকনোলজিক্যাল। ইশতিয়াক আহমেদ,
একজন আবেগী মুসলিম যুবক একাউন্ট। তার প্রেম হবে, রজনী নামক আরেকজন খানিক ভীতু, বাস্তবিক
হিন্দু যুবতী অ্যাকাউন্টের সাথে। প্রেম টাও হবে বায়বীয় মাধ্যমে, সাম্প্রদায়িক দাঙ্গাও
তাই। ভুল বোঝাবুঝি সবটাই বায়বীয়। একটি সোসিয়াল মিডিয়া নির্ভর নাটক। অভিনয়ে দিব্যদূত
রায়চৌধুরী, শিবমৃতা চক্রবর্তী, শায়ন দাস, ঋত্বিকা ভট্টাচার্য, মৌমিতা অধিকারী, মনীষা
নস্কর, সন্দীপ রায়, বৃতী চ্যাটার্জি, রোহিত দে, সমুদ্র সিংহ। নাটকের মুখ্য উপদেষ্টা
মনোজিৎ মিত্র।