থিয়েটারে অভিনব নতুনত্বের আয়োজনে কাঁকিনাড়া শিল্পাঙ্গন নাট্য সংস্থা ব্যতিক্রম । গত ৭ই ফেব্রুয়ারি ২০২৬ এ হয়ে গেল পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির তৃপ্তি মিত্র নাট্যগৃহে কাঁকিনাড়া শিল্পাঙ্গন নাট্য সংস্থা আয়োজিত ও থিয়েটার মগজ পত্রিকার সহযোগিতায় একক নাট্য উৎসব ২০২৬ এর অনুষ্ঠান।
সকল গুণীজনেরা গাছে জল সিঞ্চনের মাধ্যমে নাট্যানুষ্ঠানের শুভ সূচনা করেন। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাট্যকার, নাট্য গবেষক ড. অপূর্ব দে, অভিনেতা নির্দেশক পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির সদস্য শ্রী জয়েশ ল, নাট্য আলোচক, নাট্য সমালোচক শ্রী রঞ্জন গঙ্গোপাধ্যায়, সাংবাদিক ( কালান্তর পত্রিকা) শ্রী মুজতবা আল মামুন মহাশয়। কাঁকিনাড়া শিল্পাঙ্গন নাট্য সংস্থার রীতি অনুয়ায়ী তাদের হাতে তৈরী স্মারক ও উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হয় সকল অতিথিদের। এরপর বিকেল গাঢ় হয়ে সন্ধ্যে হয়। এক এক করে পাঁচ পাঁচটি নাটক উপস্থাপিত হয়। প্রথম বাগুইআটি সহজিয়ার "হাইকু", দমদম ঐচ্ছিক নাট্য সংস্থার "বান", ড্রাফার পারফর্মিং গ্রুপের "কর্পোরেট জঙ্গল", ভাটপাড়া আরণ্যকের ❞ওয়াও" এবং কাঁকিনাড়া শিল্পাঙ্গন নাট্য সংস্থার নিজস্ব প্রযোজনা "আমার আমি"। প্রত্যেকেটি ভিন্ন স্বাদের নাটক সকল দর্শকদের মুগ্ধ করেছে। কাঁকিনাড়া মতো মফস্বল থেকে সুদূর কলকাতায় এতো দূরে এমন একটি নাট্য উৎসব যা সফলভাবেই সকলের মন কেড়েছে। এমন অনেক সন্ধ্যার অপেক্ষায় থাকবে দর্শকগণ। কাঁকিনাড়া শিল্পাঙ্গন নাট্য সংস্থার কর্ণধার শ্রী রাজা দে জানান - ❝শিল্প সংস্কৃতি মানুষের জন্য, সে মফস্বল হোক বা শহর হোক মানুষের মধ্যে সংস্কৃতির সঞ্চার জাগিয়ে তোলাই কাজ আমাদের। সকলের ভালোবাসায় এই উৎসব আমরা বারবার আয়োজন করবো।❞
কাঁকিনাড়া শিল্পাঙ্গন নাট্য সংস্যার শ্রীবৃদ্ধি কাল্যাণ করি।



