বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪

কোলকাতা রঙ্গশীর্ষের আয়োজিত 'থিয়েটার ফিয়েস্টা'

 

    কোলকাতা রঙ্গশীর্ষের আয়োজিত আন্তর্জাতিক নাট্য উৎসব 'থিয়েটার ফিয়েস্টা' গত ২৪ সেপ্টেম্বর তৃপ্তি মিত্র সভাঘরে অনুষ্ঠিত হয়ে গেল। এদিনের অনুষ্ঠানসূচীতে প্রথমেই ছিল 'সাহিত্য থেকে থিয়েটার' বিষয়ক আলোচনা। অংশগ্রহণ করেন নাট্যকার সঞ্জয় চট্টোপাধ্যায়, অভিনেত্রী শম্পা দাস সরকার ও অর্পিতা দাশগুপ্ত। সঞ্চালনায় ছিলেন নির্দেশক মনোজিৎ মিত্র। থিয়েটার যে সাহিত্যের কাছে বারবার ফিরে যায় সেই বিষয়টি এদিনের আলোচনা থেকে উঠে আসে।

    একঘন্টার মনোজ্ঞ আলোচনার শেষে অভিনীত হয় সাহিত্য থেকে নেওয়া দুটি নাটক। প্রথমটি কোলকাতা রঙ্গশীর্ষের প্রযোজনা রবীন্দ্রনাথ ঠাকুরের 'স্ত্রীর পত্র'-এর নাট্যরূপ 'ইতি মৃণাল'। নাট্যরূপ অর্পিতা দাশগুপ্ত। নির্দেশনা মনোজিত মিত্র। অভিনয়ে পৃথা, সায়নী ও চিরঞ্জিত। 

    দ্বিতীয় পরিবেশনা 'এসো নাটক শিখি'-র নাটক 'গিরগিটি'।

    উক্ত উৎসবের আর্থিক সহায়তায় ভারত সরকারের অধীন সংস্কৃতি মন্ত্রক।