মুক্তমঞ্চ নাট্য উৎসব হিসাবে কাঁকিনাড়া তথা থিয়েটারের এক অন্যতম অনুষ্ঠান উপহার দিয়ে চলেছে কাঁকিনাড়া শিল্পাঙ্গন নাট্য সংস্থা। মাটির টানে সবুজ ঘাসে ফুলের আলপনাতে, রঙ-তুলিতে কাঁকিনাড়া শিল্পাঙ্গন নাট্য সংস্থা আয়োজিত ৫ম বর্ষ মুক্তমঞ্চ নাট্যোৎসব সাক্ষী থাকলো এক স্বপ্নের। শিল্পকলায় সেজে উঠল প্রাঙ্গন। কাঁকিনাড়া শিল্পাঙ্গন নাট্য সংস্থার ৫ম বর্ষ মুক্তমঞ্চ নাট্যোৎসব অনুষ্ঠিত হয়ে গেল ২৮ শে জানুয়ারি ২০২৪, রবিবার মাদরাল নেতাজী যুব সংঘ বল খেলার মাঠে থিয়েটার মগজ পত্রিকার সহযোগিতায়। ৩রা জানুয়ারি জম্মু থেকে আগত লাকিজী গুপ্তার মা মুঝে টেগর বানা দে নাটকেত মাধ্যমে শুরু হয় মুক্তমঞ্চের সূচনাপর্ব এবং ২৩ শে জানুয়ারি অঙ্কন উৎসবের মাধ্যমে নাট্যোৎসবের প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। ২৮ শে জানুয়ারি সাংস্কৃতিক পদযাত্রার মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হল।
দলের সদস্যদের ভাবনায় মঞ্চসজ্জা ছিল আকর্ষণীয়। উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মূকাভিনেতা ও নির্দেশক শ্রী বৈদ্যনাথ চক্রবর্তী, নাট্যকার, নাট্য গবেষক ও নাট্য সমালোচক শ্রী রঞ্জন গঙ্গোপাধ্যায়, অভিনেতা ও নির্দেশক শ্রী দীপক নায়েক, মূকাভিনেতা ও নির্দেশক পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির সদস্য শ্রী রতন চক্রবর্তী, অভিনেতা ও নির্দেশক শ্রী তপন বিশ্বাস এবং এছাড়াও অতিথি স্থান অলংকৃত করেছেন অভিনেতা ও নির্দেশক শক্তি কুমার ঘোষ এবং শিক্ষিকা লীনা পাঠক। গুনীজনদের হাত দিয়েই হলো প্রদীপ প্রজ্বলন এবং উৎসবের শুরু। অনুষ্ঠান ভরা ছিল ছয় ছটি নাটকে কাঁকিনাড়া শিল্পাঙ্গন নাট্য সংস্থা প্রযোজিত ও রাজা দে নির্দেশিত রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক "ছাত্রের পরীক্ষা" ও রাণাঘাট সৃজক প্রযোজিত নিরুপম ভট্টাচার্য্যের নির্দেশনায় নাটক "তেঁতুল গাছ", একে একে বিসর্গ থিয়েটার প্রযোজিত ও দ্বৈপায়ণের নির্দেশনায় "আঞ্চলিক কিসসা" , শ্যামনগর নাট্যবিতান প্রযোজিত রাজীব তপাদারের নির্দেশনায় "বিস্ফোরণ", উদয়পুর হরদয়াল নাগ আদর্শ বিদ্যালয় প্রযোজিত অদ্রিজা দাসগুপ্তের ভাবনা ও নির্দেশনায় "গোপাল অতি সুবোধ বালক", নৈহাটি উড়ান প্রযোজিত ও সূর্যের নির্দেশনায় " ভালোবাসার পৃথিবী"। ছিল শিব কথোমাল্যের ছোটদের " কথা কবিতা ও গানের কোলাজ" এবং সন্ধ্যা গাঢ় হতেই বাংলা রক ব্যান্ডের গানে দর্শকদের মাতিয়ে তোলেন শিল্পী সায়ন মজুমদার ও রাতের ঘরোয়া জলসা মন ডোবায় সরস্বতী ঝুমুর ব্যান্ডের শিল্পী বিজয় দাসের মাটির সুরে সঙ্গতে দোতারা ও শ্রীখোলে কৌশিক পৈলান ও ব্রজ গোপাল কর্মকার।
অতিথি বরন করা হয় গাছ, দলের সদস্যাদের হাতে তৈরি স্মারক ও উত্তরীয় দিয়ে। ছিল শিল্পী সম্মাননা। সব মিলিয়ে শিল্প সাক্ষাৎ প্রমাণ করলো মানুষের সাথে মানুষের টান আর আপ্রাণ চেষ্টা। অপূর্ব সঞ্চালনায় কন্ঠমুগ্ধ করে রাখে সকল দর্শককে সঞ্চালক শ্রী কৃষ্ণ বর্মন। দলের কর্ণধার রাজা দে জানান - ❝এলাকার শিল্প-সংস্কৃতি পরিধি বৃদ্ধিতে এবং এলাকার মানুষের মধ্যে সংস্কৃতির সাথে যুক্ত করতেই এই উদ্যোগ। প্রতিবারের চেষ্টা মানুষের মনে আলাদা জায়গা করে নিয়েছে এই মুক্তমঞ্চ নাট্য উৎসব ❞ তাদের এই সুপ্রচেষ্টাকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা রাখি এই সাংস্কৃতিক যাত্রা জারি রাখুক হাজার বছর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন