সম্প্রতি বয়েজ ওন লাইব্রেরী মঞ্চে শ্যামবাজার নাট্যকাব্য উপস্থাপন করল সৌমেন পালের লেখায়, শুভম চট্টোপাধ্যায়ের নির্দেশনায় নাটক ফেসবুক কেলেঙ্কারি । এ যেন মঞ্চের কাল্পনিকতায় এক টুকরো সামাজিক বাস্তবতা। আমাদের সময়ের অন্যতম বড় দুটো সমস্যার একটি হল মানুষের একাকীত্ব আর অন্যটি ফেসবুক বা অন্যান্য সোস্যাল মিডিয়ার প্রতি মানুষের আসক্তি। কাহিনীর দিক থেকে, একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী , তার একাকিত্ব কাটাতে সোশ্যাল মিডিয়ায় এক তরুণীর সাথে অসমবয়সী সম্পর্কের জালে জড়িয়ে পড়ে। এভাবে বেশকিছুদিন চললেও গোলযোগ বাঁধে যখন তরুণীটি, লোকটির সাথে দেখা করার বায়না ধরে। এমতবস্থায় লোকটি পরিস্থিতির থেকে পরিত্রাণ পেতে তার বন্ধুর সাহায্য চান। বন্ধুর আগমন এবং পরামর্শে ঘটনাক্রম ক্রমশ পাল্টাতে থাকে। শেষ পর্যন্ত থানায় গিয়ে পড়তে হয় তাদের।
"রঙ্গ থিয়েটার" কোলকাতা রঙ্গশীর্ষ দ্বারা পরিচালিত একটি বাংলা ওয়েব পোর্টাল, যেখানে সম্পূর্ণ বিনামূল্যে বাংলা নাটক এবং থিয়েটার বিষয়ক যাবতীয় খবরাখবর, নাট্য সমালোচনা ও নাট্যচিত্র প্রকাশ করা হয়ে থাকে।
বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪
বার্ধক্যের শুষ্কতায় প্রেমের নিম্নচাপ : ফেসবুক কেলেঙ্কারি
নাটককার সৌমেন পাল অত্যন্ত মুন্সিয়ানায় হাস্যরসে টইটুম্বুর এই নাটক রচনা করেছেন যা সহজেই দর্শকের মন ছুঁয়ে যায়। পরিচালক শুভম চট্টোপাধ্যায়ও নিখুঁতভাবে নাট্যমুহূর্তগুলি মঞ্চে অবতারনা করেন এবং সর্বোপরি দুটি প্রচলিত গান এমনভাবে ব্যাবহার করেন যা নাটকটাকে সব মিলিয়ে এক অন্য মাত্রায় পৌঁছে দেয়। নাটকে কৃষ্ণময় চরিত্রে সঞ্জয় বোস এবং ইন্দ্রজিৎ চরিত্রে অমিতাভ বন্দোপাধ্যায় দুর্দান্ত। পুলিশ চরিত্রে গৌতম চট্টোপাধ্যায় এবং কনস্টেবল চরিত্রে শুভম চট্টোপাধ্যায়ের যুগলবন্দি মনে রাখার মত। ভালো অভিনয় করতে দেখা গেল রুদ্রনীল চরিত্রে সুমিত রায়চৌধুরী ও ত্র্যায়ম্বকেশরীর ভুমিকায় খাদিজা খাতুনকে। কোরাস চরিত্রে তন্ময়, ঋত্বিকা, প্রীতি ও সুরজিতের নাচ এবং মঞ্চ পরিবর্তনের কোরিওগ্রাফি অসাধারন। এই নাটকে আলো এবং মঞ্চবিন্যাস বিশেষ প্রশংসার দাবি রাখে। পরিশেষে বলতে হয়, সব মিলিয়ে এই নাটক মন ভালো করার কাপসুল।।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন