রিপোর্ট- কবিতা বন্দোপাধ্যায়- গত ২রা জুলাই ২০২৩ রবিবার প্রসেনিয়াম আর্ট সেন্টারে রঙ্গশীর্ষ আয়োজিত Celebration of Theatres শীর্ষক নাট্যসন্ধ্যায় উপস্থিত থাকতে পেরে খুব আনন্দ পেয়েছি।
পাঁচটি সংস্থা ওই দিন অংশগ্রহণ করেছিল। পাঁচটি নাটক মঞ্চস্থ হয়- রঙ্গশীর্ষ-এর ঘ্রাণ, ইউথোপিয়া-এর মিসেস. আর.পি.সেন?, অদ্বিতীয়-এর আবর্তন, অবচেতন-এর উলঙ্গ থিয়েটার ও থিয়েটারওয়ালা-এর পঞ্চম পানিপথের যুদ্ধ। সবগুলোই অন্তরঙ্গ প্রযোজনা যা মানুষের সাথে মানুষের যোগাযোগ ঘটায় সরাসরি।
বর্তমান তরুণ সম্প্রদায় সামাজিক প্রেক্ষাপটে নতুন কিছু ভাবনার প্রতি আলোকপাত করেছে, যা দর্শক হিসেবে আমাদের মনকে আকর্ষণ করেছে। বিষয়ানুগ দৃষ্টিভঙ্গিতে প্রতিটা নাটক আলাদা হলেও এবং দু- একটি ত্রুটি সত্ত্বেও সার্বিকভাবে দর্শক চিত্তকে আলোড়িত করেছে।
দর্শক আসন ছিল কানায় কানায় পূর্ণ। মানুষ যে এখনও নাটকের পাশে আছে সেই দৃশ্য অনুভব করে আত্মতৃপ্তি হল। কারণ এইসব দলগুলো অনেক পরিস্রম করে কষ্ট করে নিজেদের কাজ মানুষের কাছে আনার জন্য প্রতিদিন প্রাণপণ চেষ্টা করে চলেছে। আমি আশা করি এরা আরও এগিয়ে যাবে। গোটা সন্ধ্যা জুড়ে প্রকৃতপক্ষে নাটকের Celebration হল। রঙ্গশীর্ষের প্রতি মাসে এই উদ্যোগ চলুক।






কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন