বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩

উত্তরণের পটভুমিতে "সহবাস" : শ্যামবাজার নাট্যকাব্য

 

বিষয়ভাবনার দিক থেকে রমাপ্রসাদ বনিকের "সহবাস" নাটকটি নিঃসন্দেহে কিছু আলাদা মাত্রা দাবী করে। আর সেই নাটকটিই নাট্যকাব্য দ্বিতীয় বারের জন্যে মঞ্চস্থ করল রামগোপাল মঞ্চে । নাটকটি উচ্চ প্রশংসিত হয়েছে। নাটকের ঘটনা হল - মধু নামের এক গ্রাম্য যুবক একটি অপরিচিত মেয়েকে অচৈতন্য অবস্থায় তুলে এনে হাজির হয়েছে গ্রামের একটি হাসপাতালে। যে মেয়েটি আগেরদিন রাতে এক কামার্ত পুরুষের লালসার শিকার হয়েছে। যামিনীর জ্ঞান ফিরলে সে মধুর কথা জানে। কয়েকদিনের মধ্যে মধুর সাথে ভালো সম্পর্ক হয়। মধু যামিনী কে বিয়ে করতে চাইলে যামিনী রাজি হয়। বিয়ের পর অন্য জায়গায় এসে ঘর বাঁধে। কিন্তু সারাদিন যত ভালো সম্পর্কই হোক, মধু স্ত্রীকে কাছে টানতে পারেনা। মধু কিছুতেই বুঝতে পারেনা কেন যামিনী এমন করে ? মধুর ছোঁয়ায় তার মধ্যে ভয় আঁকড়ে ধরে। এর মধ্যে গোবিন্দ দারোগা তদন্ত গুটিয়ে আনে। বুঝতে পারে মধুই যামিনী কে সেই রাতে নেশার ঘোরে ধর্ষণ করেছিল। একটি মেয়ে তার কেউ নেই সে অন্ধ মধুই নিরাপদ এবং স্বামীও। ক্ষনিকের ভুলে যে অন্যায় মধু যামিনীর উপর করেছিল তার প্রায়শ্চিত্ত করতে যামিনীকে বিয়ে করেনি কি করেছে বোঝা না গেলেও সে যামিনীকে ভালোবাসে এটা সত্য। কিন্তু প্রশ্ন থেকে যায় যামিনী কি করবে?

নাট্যকার এমনভাবেই বিভিন্ন সংলাপ এবং নাট্যমুহূর্ত তৈরি করেন যা দর্শককে শেষদৃশ্য পর্যন্ত নাটকটির সাথে জুড়ে থাকতে বাধ্য করে। পরিচালক শুভম চট্টোপাধ্যায় প্রয়োগের ক্ষেত্রে যথেষ্ট নিষ্ঠা এবং দক্ষতার সাথে কাজটি সম্পন্ন করেছেন। মধুর চরিত্রে সৌনক দে সাবলীল অভিনয় করেছেন। আন্তরিকভাবে পৌঁছোতে চেয়েছেন চরিত্রের অন্তরে। যামিনীর চরিত্রে ঋত্বিকা চৌধুরী’র
অভিনয় চমৎকার। সংলাপ এবং অভিব্যক্তির অসাধারন মেলবন্ধন ঘটিয়েছেন ঋত্বিকা। পরিণত অভিনয় করতে দেখা গেল গোবিন্দ দারোগার ভূমিকায় অমিতাভ বন্দ্যোপাধ্যায়কে। সুমিত রায়চৌধুরীর অভিনয়ে বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে ডাক্তার চরিত্রটি। রোগীর ভূমিকায় অমৃতেন্দু যথাযথ। নৃত্যবিন্যাসে মুনমুন এবং প্রীতি বিশেষ দৃষ্টি আকর্ষন করেছেন। মঞ্চপ্রয়োগে তন্ময় কুণ্ডু প্রশংসার দাবী রাখে। কণ্ঠ সঙ্গীত এবং আবহে সাহেব সাহা ও শুভম নাটকটিতে আলদামাত্রা যোগ করেছে।

আপনাদের নাট্য সমালোচনা আমাদের E-mail করুন - rangatheatre2020@gmail.com 


*****

👉 সৌরভ আচার্য - 8981358700 👈

👉 মনোজিৎ মিত্র - 9836664155 👈

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন