![]() |
| চিত্র - মনে প্রানে রবীন্দ্রনাথ |
গত ৯ মে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরেরে ১৬২ তম রবি জন্মবার্ষিকীতে ‘মনে প্রাণে রবীন্দ্রনাথ’ শীর্ষক অনুষ্ঠানে এক ব্যতিক্রমী স্বর্ণালী সন্ধ্যা উদযাপিত হলো রঙ্গশীর্ষের বাসভবনে। রঙ্গশীর্ষ একটি নাট্য সংস্থা। যা বিগত সাত বছর ধরে বাংলার শহর, শহরতলী, গ্রামাঞ্চল জুড়ে এবং গোটা ভারত জুড়ে একের পর এক ব্যতিক্রমী রোমাঞ্চকর নাটক দর্শকদের উপহার দিয়ে চলেছে। কেষ্টপুরের প্রফুল্লকানুনবাসীর একান্ত অনুরোধ ও রঙ্গশীর্ষের আন্তরিকতার মেলবন্ধনে যখন সন্ধ্যেবেলায় তাদের বাসভবনের সুসজ্জিত ছাদে আলোক ঝর্ণার মধ্যে দিয়ে একের পর এক নৃত্য, গান, আবৃত্তি তাৎক্ষণিক বক্তৃতায় জন্মজয়ন্তী উদযাপিত হচ্ছিল তখন জোড়াসাঁকোয়ে রবি ঠাকুরের বাসভবনের ছাদের জলসাঘর অনুভূত হচ্ছিল।
![]() |
| চিত্র - উদ্বোধনী সংগীত |
এই অঞ্চলের সমাজসেবী
শম্পা চক্রবর্তী ও নাট্য ব্যক্তিত্ব বাদল কাঞ্জিলাল অনুষ্ঠানের সূচনা করেন।
উদ্বোধনী সংগীত পরিবেশন করেন এলাকার ভদ্রমহিলারা। রঙ্গশীর্ষের আন্তরিক অনুপ্রেরণায়
উৎসাহিত হয়ে শিল্প বুকে নিয়ে বেঁচে থাকা মানুষগুলো রঙ্গশীর্ষের মঞ্চে এসে
দুরুদুরু বুকে এমন একে একে তাদের শিল্প প্রদর্শন করেন। এদের মধ্যে এমন অনেকেই
ছিলেন যারা দীর্ঘদিন মঞ্চে পা রাখেননি। কিছু শিল্পী ছিলেন যারা নিয়মিত মঞ্চে ওঠা
নামা করেন। এই জন্য তাঁদেরকে বিশেষ সাধুবাদ জানাতেই হবে। সবশেষে আকর্ষণ ছিল
রঙ্গশীর্ষের নাটক। চারটি রবীন্দ্র গল্পের কোলাজ নিয়ে ‘কোলাজে রবির গল্প’।নাট্যরুপ ও নির্দেশনা পৃথা ভট্টাচার্য। অভিনয়ে - পৃথা ভট্টাচার্য, প্রীতি চৌধুরী, শুভশ্রী দত্ত, চিরঞ্জিত বারুই, সৌরভ আচার্য এবং মনোজিৎ মিত্র।অসাধারণ অভিনয় করে গেলেন সবাই। বিশে করে পৃথার অভিনয় অনেক দিন মনে
থাকবে। উপস্থিত শিশু কিশোরেরা রবীন্দ্রনাথের গল্পের সাথে আরো একবার নতুনভাবে
পরিচিত হলো। সান্ধ্য জলসায় সকলের জন্য জলখাবারের আয়োজন ছিল। অনুষ্ঠানে প্রায় ৪০টিরও বেশী পারফর্মেন্স প্রদর্শিত হয়। এই রবি সন্ধ্যার সঞ্চালনার দায়িত্ব সামলান কোলকাতা রঙ্গশীর্ষের নির্দেশক মনোজিৎ মিত্র এবং পৃথা ভট্টাচার্য।
"মনে প্রানে রবীন্দ্রনাথ"
এ অংশগ্রহন করেন যথাক্রমে সৃস্টিকা ভট্টাচার্য, সৈরিন্দ্রী চক্রবর্তী, দিশারী দাস, অনুস্কা মুহুরী, অনুভা চক্রবর্তী, শ্রীদাত্রী সরকার, সোমা দাস, অনন্যা সরকার, অর্পিতা সরকার, সুমিতা ভট্টাচার্য, পূজা মুখার্জি, দেবী ব্যানার্জি, রত্নদ্বীপ ভট্টাচার্য, কৃষ্ণা ভট্টাচার্য, রাখি সরকার, লাকি চক্রবর্তী, কাকলি ব্যানার্জি, মৌ ভট্টাচার্য, তমঘ্ন দাস, নন্দিনী ব্যানার্জি, ঋদ্ধিমা চৌধুরী, সঞ্চারী সেনগুপ্ত, মেরী চক্রবর্তী, সুকমল ভট্টাচার্য, শ্রেয়সী চৌধুরী, দ্বৈপায়ন ভট্টাচার্য, শুভশ্রী দত্ত, প্ৰীতি চৌধুরী, পৃথা ভট্টাচার্য, সৌরভ আচার্য, চিরঞ্জিত বড়াই, মনোজিৎ মিত্র ও আরো অনেকে...
![]() |
| চিত্র - "কোলাজে রবির গল্প" নাটক থেকে |
প্রচুর প্রচুর দর্শকের সমাগম ও তাদের অংশগ্রহণের মাধ্যমে রবি ঠাকুরের জন্মদিন উদযাপন ১৪৩০ এর ২৫ শে বৈশাখকে এক স্মরণীয় মুহূর্ত করে তুলেছে। সবমিলিয়ে পঁচিশে বৈশাখের এই সন্ধ্যা উপহার দেওয়ার জন্য রঙ্গশীর্ষের
প্রধান উদ্যোক্তা পৃথা ও মনোজিৎকে এবং দলের সকলকে সাধুবাদ জানাতেই হয়। এইভাবে
রঙ্গশীর্ষ আরও এগিয়ে চলুক। প্রতিবছর এমন সুন্দর অনুষ্ঠানের আশা নিয়ে উপস্থিত
সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আপাতত শেষ হলো রঙ্গশীর্ষের রবীন্দ্র যাপন। চরৈবেতি
চরৈবেতি…
----সুমিতা ভট্টাচার্য
![]() |
| চিত্র - উপস্থিত দর্শকবৃন্দ |
*****
আপনাদের নাট্য সমালোচনা আমাদের E-mail করুন - rangatheatre2020@gmail.com



.jpg)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন