![]() |
| ছবি - "Last Night" নাটক থেকে |
সম্প্রতি Theatre evening আয়োজিত নাট্য সন্ধ্যায় মঞ্চস্থ হল "অদ্বিক" নাট্যদলের নবতম প্রযোজনা "LAST NIGHT"। জঁ-পল সার্তে - এর ছোটগল্প "দ্যা ওয়াল" অবলম্বনে নির্মিত হয়েছে নাটকটি। নাটকটি রচনা ও নির্দেশনা ঈশান কর্মকার। নাটকটিতে এই সময়ের কথা উঠে এসেছে। তিনজন চরিত্র যাদের একত্রে একটা ঘরে বন্দি করে রাখা হয়েছে। পরদিন সকালেই তাদের হত্যা করা হবে। শেষ রাতে তারা তাদের জীবনের কথা বলে যেখান থেকে এদের সম্পর্কে আমরা জানতে পারি। তাদের জীবন, রাজনীতি, আন্দোলন, স্বপ্ন এইসব ঘটনাই এই নাটকের মূল বিষয়।
নাটকটিতে অভিনয় করেছেন মানসী কুণ্ড , বিজয়া কর্মকার, রাজদেব দাস ও সৌরদীপ ব্যানার্জি। , তিনিটি মুখ্য চরিত্র। প্রাপ্তি, মেঘা, জয়। প্রাপ্তি চরিত্রে অভিনয় করেছেন মানসী কুণ্ড । তার অভিনয়ের মাঝের নীরবতা এই নাটকের মূল সম্পদ যা একজন দক্ষ অভিনেতা ছাড়া কখনই সম্ভব নয়। তার গলায় একটি গান আছে। সেই গানটি খুবই সুন্দর ভাবে তিনি উপস্থাপনা করেন। মেঘা চরিত্রে অভিনয় করেছেন বিজয়া কর্মকার। তার অভিনয় দর্শক দ্বারা খুবই প্রশংসিত হয়েছে। সৌরদীপের গলার আওয়াজ খুবই সুন্দর, যা বহুদিন দর্শকদের মনে গেঁথে থাকবে। রাজদেব দাস -কেও ছোট চরিত্র হলেও বিশেষ ভাবে চোখে পড়েছে,তাকেও অভিনেতা রূপে আগামীর জন্য অনেক শুভেচ্ছা।
এই নাটকটির অন্যতম উল্লেখযোগ্য বিষয় হল এই নাটকটির আবহ, আলো ও মঞ্চ। নাটকটির আবহ করেছেন দিশারী মুখার্জি। আলো করেছেন সাহেব সান্যাল। আলোক পরিকল্পনা থেকে প্রক্ষেপণ খুবই সুন্দর। তার এই আলো ছাড়া নাটকটি অসম্পূর্ণ থেকে যায়। মঞ্চ ভাবনা মানসী কুণ্ড ও নির্মান করেছেন সমীর পাত্র, বিজয়া কর্মকার ও মানসী কুণ্ড ।
তবে নাটকটি কিছু কিছু জায়গায় একটু শ্লথ মনে হয়েছে,যার ফলে নাটকটির সময়সীমাও অনেকটা বেশি হয়ে গেছে। আশা করি, নাটকটি আরো একটু গতি পেলে এক অন্য মাত্রা পাবে। সর্বোপরি, পরবর্তীকালে এই নাটকের আরো প্রযোজনা হোক এই আশা রাখি আর সকল অভিনেতা অভিনেত্রী এবং নির্দেশকের জন্য অনেক শুভেচ্ছা।
আপনাদের নাট্য সমালোচনা আমাদের E-mail করুন - rangatheatre2020@gmail.com

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন