![]() |
| স্থিরচিত্র - "সাড়ে তিন" নাটক থেকে |
থিয়েটার বরাবরই সময় এর কথা বলে এসেছে, আর এই সময়ের কথা বললেই এখন উঠে আসবে ইউথোপিয়ার "সাড়ে তিন" প্রযোজনাটির নাম। সম্প্রতি মিনার্ভা থিয়েটারে মঞ্চস্থ হলো এই নাটকটি। ইউথোপিয়া নাট্য দলের নবতম প্রযোজনা এটি যেখানে কিছু তরুন ছেলে মেয়ে তাদের অভিনয় দিয়ে নিঃসন্দেহে জিতে নিয়েছে উপস্থিত দর্শকদের মন ।
![]() |
| স্থিরচিত্র - "সাড়ে তিন" নাটক থেকে |
থিয়েটারে মিউজিক আর আলো কতটা গুরুত্বপূর্ণ তা এই নাটকটি দেখলে স্পষ্ট হয়। এছাড়াও এই নাটকের অন্যতম আকর্ষণ ছিল - পাপেট, মাইম, শ্যাডো এবং নিঃশব্দতার কথা বলেছে শব্দ করে। নাটকটির ভাবনা, মঞ্চ ও নির্দেশনার দায়িত্বে ছিলেন শুভ চট্টোপাধ্যায়। সঙ্গীত দেবদীপ মুখার্জি। আবহ ভাবনা সৌরদীপ ব্যানার্জি ও আবহ প্রক্ষেপণ সঙ্গম রায়। কোরিওগ্রাফি দিব্যশ্রী সরকার ও ঈশান মুখার্জি এবং পোশাক পরিকল্পনা দিব্যশ্রী সরকার ও সৌত্রী দাস। আলো করেছেন সৈকত মান্না ও সাহেব সান্যাল। পাপেট এর দায়িত্বে ছিলেন জগমোহন মন্ডল।
নাটকটিতে অভিনয় করেছেন বিশ্ব, আরমান মোল্লা, রুকসানা খাতুন, আমিনা খাতুন, সুনয়ন মুখার্জি, সৌরদীপ ব্যানার্জি, সঞ্জীব শিল, সৌত্রী দাস, দিব্যশ্রী সারকার, ঈশান কর্মকার, অনির্বাণ ভট্টাচার্য, বাবাই হাজরা, ঈশান মুখার্জি, রাজেশ শিং ও দিশারী মুখার্জি। প্রত্যেক অভিনেতা তাদের নিজের মতো করে অভিনয়শৈলী দিয়ে দর্শকদের মনোরঞ্জন করার চেষ্টা করেছেন।
সর্বোপরি হাসি মজার মাধ্যমে প্রথম শো হিসেবে "সাড়ে তিন" নাটকটি দর্শকমন জিতে নিয়েছে । তবে প্রিমিয়ার শো' হিসেবে কিছু ভুলভ্রান্তি থাকলেও আশা করি পরবর্তী শো আরো ভালো ও দর্শকমনগ্রাহী হয়ে উঠবে । ইউথোপিয়া নাট্য দল এবং প্রত্যেক শিল্পীবৃন্দকে পরবর্তী প্রযোজনার জন্যে অনেক অনেক শুভেচ্ছা রইলো।
আপনাদের নাট্য সমালোচনা আমাদের E-mail করুন - rangatheatre2020@gmail.com



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন