৫ই মার্চ তৃপ্তি মিত্র নাট্যগৃহে আয়োজিত হতে চলেছে কোলকাতা রঙ্গশীর্ষের ৬ বছরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একদিনের নাট্যানুষ্ঠান । উক্ত অনুষ্ঠানে কোলকাতা রঙ্গশীর্ষ কর্তৃক অন্তরঙ্গ সম্মাননা জানানো হবে বর্তমানে বাংলা তথা ভারতীয় থিয়েটারের দুই স্বনামধন্য ব্যক্তিত্বদ্বয় শ্রদ্ধেয় শ্রী মনীশ মিত্র মহাশয় এবং শ্রী রঞ্জন বোস মহাশয়কে।
![]() |
| অনুষ্ঠান সূচি |
প্রথম নাটক হিসেবে উপস্থাপিত হবে কোলকাতা রঙ্গশীর্ষের নতুন প্রযোজনা - "ভাসান" । নির্দেশক মনোজিৎ মিত্রের সাথে অভিনয়ে আছেন পৃথা ভট্টাচার্য এবং দ্বিতীয় নাটক থাকছে কসবা অর্ঘ্য প্রযোজিত এবং শ্রী মনীশ মিত্র নির্দেশিত "ম্যাকবেথ বাদ্য" । এই নাটকে একক অভিনয়ে থাকছেন কৌস্তভ গুপ্ত ।
সকলের ঐকান্তিক প্রচেষ্টা এবং সকল শুভান্যুধ্যায়ীদের ভালোবাসা ও সাপোর্টে কোলকাতা রঙ্গশীর্ষ ৬ বছরে পদার্পণ করতে চলেছে। নানান ঘাত-প্রতিঘাত, উত্থান-পতন ও নানাবিধ প্রতিবন্ধকতাকে অতিক্রম করে শুধুমাত্র থিয়েটারকে জীবন করে রঙ্গশীর্ষ তাদের নাট্যধব্জা উড্ডীন করে এগিয়ে চলেছে ।
রঙ্গশীর্ষের এই থিয়েটার চর্চার ৬ বছরে তাদের নতুন প্রয়াস "রঙ্গ থিয়েটার" নামক এই ডিজিটাল পোর্টাল যেখানে শুধুমাত্র বাংলা নাটক ও থিয়েটার বিষয়ক নানান তথ্যাদি, নাট্য সমালোচনা, নাট্যচিত্র, নাট্যপুস্তকসহ নাট্য বিষয়ক নানাবিধ উদ্যোগ গ্রহন করেছে। তাই বরাবরের মতো সকলের ভালোবাসা ও সাপোর্টে আশা করি কোলকাতা রঙ্গশীর্ষের এই নতুন প্রয়াস বাংলা থিয়েটারের জন্যে ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটি মহাফেজখানা হয়ে উঠতে পারে।
কোলকাতা রঙ্গশীর্ষের পক্ষ থেকে ওইদিন সকলের আমন্ত্রন রইলো। আশা করি, এক সুন্দর স্বর্ণময় নাট্য সন্ধ্যার সাক্ষী হতে চলেছে নাট্যপ্রেমী দর্শকবৃন্দ ।
আপনাদের নাট্য সমালোচনা আমাদের E-mail করুন - rangatheatre2020@gmail.com

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন