বুধবার, ৯ জুলাই, ২০২৫

কোলকাতা রঙ্গশীর্ষ-এর নতুন ছোটদের নাটক 'অপরাজিতার আখ্যান'

 


            কোলকাতা রঙ্গশীর্ষ-এর নতুন ছোটদের নাটক 'অপরাজিতার আখ্যান'।


    গত ৮ই জুন 2025 রবিবার নাগের বাজার থিয়েঅ‍্যাপেক্সে প্রদর্শিত হয়েছে  "অপরাজিতার আখ‍্যান"। পশ্চিমবঙ্গর সরকারের অধীনে পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির আর্থিক সহযোগিতায় নির্মিত "কোলকাতা রঙ্গশীর্ষ" র প্রযোজনায় সাম্প্রতিক সমস‍্যাকে জীবন্ত করে তুলে ধরেছেন মনোজিৎ মিত্র। নাটককার গোপাল চক্রবর্তী এবং স্নিগ্ধা সেন। সহযোগী পরিচালনায় পৃথা ভট্টাচার্য। আবহ প্রয়োগে ছিল চিরঞ্জিত বাড়াই।

    বৃদ্ধ পিতা মাতা যখন অতি আধুনিক সংসারে বোঝা হয়ে দাঁড়ায় -- তখন পরিবারের খুদে শিশুটির মানসিক কষ্টের দিক দেখানো হয়েছে। অতটুকু মেয়েরা সাবলীল অভিনয় করে ফুটিয়ে তুলেছে -- সব থেকে বড় কথা ওরা বিষয়টি উপলব্ধি করেছে -- তাই অভিনয়কে বাস্তব করে তুলতে পেরেছে -- গল্পটিতে বার্তা আছে মেয়েদের স্বাবলম্বী হয়ে নিজস্ব একটি ঠিকানা গড়ে তোলার। দিনে দিনে চারিদিকে এত বৃদ্ধাশ্রম গড়ে ওঠার পিছনে যে কাহিনী যা কিনা সমাজকে দিনে দিনে ভঙ্গুর করে চলেছে এবং যার রেশ সমাজের প্রতিটা শিশুর ওপর কিভাবে পড়ছে সেই গল্পকে এই নাটকে সুন্দর ভাবে তুলে ধরা হয়েছে। অপরাজিতার ঠাকুমার চরিত্রে সুপ্রিয়া দাসের অভিনয় -- আমাকে নাড়া দিয়েছে। এছাড়া অপরিজিতার চরিত্রে দিয়া ভ‍ৌমিক সহ সঞ্চিতা বাইন,সঞ্চিতা বাগদী, ঝুমা বাগদি, সুস্মিতা রায়মহাপাত্র, সাধনা সরদার, অনিন্দিতা পাল, সুপ্রিয়া দাস, পিয়াশা দাস, সোমা বারিক, পিয়া দাস এদের সবার অভিনয় মনে থাকবে বহুদিন। তবে নিয়মিত অভ‍্যাস ওদের আরো দক্ষ করে তুলবে বলেই আশা রাখি। নাটকে ব্যবহৃত আলো এবং আবহ এক অদ্ভুত পরিবেশের সৃষ্টি করেছে।