বুধবার, ৯ জুলাই, ২০২৫

রবীন্দ্রজয়ন্তী উদযাপন ২০২৫

 


    রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সকল কর্মে, মননে, এই বিষয়কে মাথায় রেখেই  কাঁকিনাড়া শিল্পাঙ্গন নাট্য সংস্থা পালন করলো রবীন্দ্রজয়ন্তী উদযাপন ২০২৫ রবীন্দ্রপল্লী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন প্রাঙ্গণে গত ১৭ই মে ২০২৫। সহযোগিতায় 'থিয়েটার মগজ পত্রিকা'। দলের সদস্য ও বন্ধুজন সুস্মিতার তুলির টানে সেজে ওঠে মঞ্চ। উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ সকলে গুরুদেবের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ সূচনা করা হয় অনুষ্ঠানের । উপস্থিত ছিলেন বিভিন্ন সংগঠন। কাঁকিনাড়া শিল্পাঙ্গনের সকল সদস্য ও অন্যান্যরা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য জ্ঞাপন করে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান। দলের সদস্যা জয়ন্তীর উদ্বোধনী নৃত্যের মাধ্যমে শুভ সূচনা হয় অনুষ্ঠানের। নৈহাটি উৎসুকের গানের ডালি দিয়ে অনুষ্ঠানের সুর বাঁধা শুরু হয়।  কাঁকিনাড়া শিল্পাঙ্গন নাট্য সংস্থা পরিবেশন করে সুদীপা বর্মন রায় রচিত শ্রুতি নাট্য ❝অন্য রবীন্দ্রনাথ❞,  রাজা দে'র সামগ্রিক ভাবনা ও পরিকল্পনায়।  উপস্থিত ছিল নৈহাটি কিরণ নৃত্যাঙ্গন সংস্থা তারা সকলকে ছন্দ- তালে মাতিয়ে রাখে, এছাড়াও খুদে সকলের মনমুগ্ধ  করা পারফরম্যান্স। ছোট্ট গোবিন্দ, বিহু, নীলুর ছড়া, সঙ্গে ব্রজগোপাল কর্মকারের সঙ্গতে দীপক আচার্য্যের কন্ঠের রবীন্দ্র সংগীত সকলকে বেঁধে রাখে। এলাকার বহুমানুষ পারফরম্যান্স করে, মিষ্টির নাচ শেষ পাতে আসলে মিষ্টির কাজই করে। একদম শেষে স্বস্তি নাট্য শিল্পম নাট্য সংস্থা রবীন্দ্রনাথ ঠাকুরের ❝বিনি পয়সার ভোজ❞ নাটকটি পরিবেশন করে। দর্শক হাসিতে ফেটে পড়েন। সামাগ্রিক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুলতা সরকার দিদি। প্রচুর দর্শক আসেন এবং ভীড় জমিয়ে অনুষ্ঠান দেখেন।  এলাকার ছোট্ট শিশুরা খুবই সরলভাবে তাদের ভালোবাসা জানায় বিশ্বকবির উদ্দেশ্যে। তাইতো ইতি হয়েও হয় না ইতি, এইতো মোদের পরিচিতি। কাঁকিনাড়া শিল্পাঙ্গন নাট্য সংস্থার কর্ণধার রাজা দে জানান - ❝এলাকার মানুষের মধ্যে সাংস্কৃতিক পরিধি বৃদ্ধি করা আমাদের দীর্ঘদিনের প্রচেষ্টা তারই বহিঃপ্রকাশ এই রবীন্দ্রজয়ন্তী উদযাপন অনুষ্ঠান। অনুষ্ঠানের মাঝে বৃষ্টি আসাতেও দর্শকের অভাব ঘটেনি,  আমাদের এটাই প্রাপ্তি।❞