২৮ এ জুলাই রবিবার Kolkata Rangashirsho " Celebration of Theatre" এর আয়োজন করে Proscenium Art Centre-এ।
প্রথমে বলি অনেকদিন বাদে এরকম একটি সুন্দর সন্ধ্যা পেলাম যেখানে আনন্দ ও হাসিখুশিতে ভরা।
গতকাল কোলকাতা রঙ্গশীর্ষ এই Celebration of Theatre এর অনুষ্ঠানে শুধুমাত্র নাটক নয়, আরও অনেক অনুষ্ঠানের আয়োজন করেন।
প্রথমে কোলকাতা রঙ্গশীর্ষের নৃত্যবিভাগের ছাত্রীরা একটি সুন্দর নৃত্যের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু করে। সত্যিই অনবদ্য, খুব সুন্দর লাগলো তাদের পরিবেশন।
তারপর পেলাম ভীষন সুন্দর একটি আলোচনা সভা।উপস্থিত ছিলেন থিয়েটার জগৎ এর স্বনামধন্য নাট্যব্যক্তিত্বরা।
ছিলেন শ্রী গৌরব দাস, শ্রীমতি বেবি সেন এবং শ্রী গৌতম চক্রবর্তী।
বিষয় ছিলো " থিয়েটার কার দাস?"
পুরো বিষয়টি পরিচালনা করেন কোলকাতা রঙ্গশীর্ষের পরিচালক শ্রী মনোজিৎ মিত্র।
অসাধারণ ও কত অজানা কথার মধ্যে দিয়ে এই আলোচনা অনুষ্ঠিত হলো। এক প্রকার টানটান উত্তেজনার মধ্যে দিয়ে আলোচনাটির ধারাবাহিকতা বজায় রেখেছিলো। ঐ তিনজন নাট্যব্যক্তিত্বদের আলোচনা এক অন্য মাত্রা নিয়েছিলো।দর্শক আসনে বসে ঐ আলোচনা এক প্রকার মগজাস্ত্র করে নিয়েছিলাম।
ধন্যবাদ জানাই সকলকে এইরকম আলোচনা শোনার সুযোগ করে দেওয়ার জন্য।
তারপর আবার ঐ পূর্বের মতোন আরেকটি সুন্দর নৃত্য পরিবেশিত হলো। চোখ জুড়িয়ে গেলো,মন ভরে গেলো।
সর্বশেষ, যার অপেক্ষাই সকলে আগ্রহ হয়ে ছিলো তা হলো কোলকাতা রঙ্গশীর্ষের নবতম প্রযোজিত নাটক " ইতি মৃণাল" দেখার জন্য। গতকালই প্রথম শো হয় নাটকটির।
নাটকটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা " স্ত্রীর পত্র" থেকে অনুপ্রাণিত।
নাটকটির নাট্যরূপ দেন Arpita Dasgupta
আর নাটকটির সামগ্রিক নির্মাণ করেন Monojit Mitra
অভিনয়ের ছিলেন Sayani Basak, Chiranjit Barai , Pritha Bhattacharjee.
গতকাল প্রথম শো তাও অসাধারণ হয়েছে।
সেট এর চিন্তা ভাবনা বেশ নজর কেড়েছে। আলো, আবহ সঙ্গীত বেশ সুন্দর হয়েছে। নাটকের জন্য ব্যবহৃত জিনিস খুবই সুন্দর। একটা গুছিয়ে কাজ হয়েছে। অভিনয় সম্পর্কে কি আর বলবো। সকলেই বেশ অতুলনীয়। আরও এই নাটকের শো হওয়া প্রয়োজন,তাহলে আরও বেশ সুন্দর হয়ে উঠবে। পূর্বেই বলেছি প্রথম শো, সেই হিসেবে বেশ সুন্দর।
নাটকটির বিষয়বস্তু নিয়ে বলার প্রয়োজন রাখে না।কারণ রবি ঠাকুরের এই ছোটো গল্পটি আশা করি সকলেরই পড়া।তাই এই ব্যাপারটি নিয়ে আলোচনা করা প্রয়োজন মনে করছি না।
গতকালের অনুষ্ঠান সম্পর্কে আমার মতামত পোষণ করলাম সাথে থিয়েটারের দিকগুলি সম্পর্কে।
আমার দর্শক হিসেবে পুরো নাটকটি বেশ ভালো লেগেছে।রাবীন্দ্রীক ধারাকে বজায় রেখে নাটক করা খুবই জটিল, সেটাকে না ভেঙে, আধুনিকতার সাথে স্পর্শ না করে যেভাবে নাটকটি কোলকাতা রঙ্গশীর্ষ পরিবেশন করেছে, তাতে আমি নাট্যকার , পরিচালক ও অভিনেতাদের কুর্নিশ জানাই।
আর সেরকম ভাবে আমার বলার কিছু নেই, সকলকে ধন্যবাদ জানাই সাথে কোলকাতা রঙ্গশীর্ষকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটি সন্ধ্যা উপহার দেওয়ার জন্য।
সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, থিয়েটার ও সাহিত্যে থাকুন।
শেষে ঐ রবি ঠাকুরের কথায়
"আমার দেবতা নিল তোমাদের সকলের নাম;
রহিল পূজায় মোর তোমাদের সবারে প্রণাম"।।
---- PUJA MUKHERJEE