শনিবার, ১ জুন, ২০২৪

কথা নাট্য সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হলো মাতলা নাট্য উৎসব-২০২৪

 

গত ১৯শে মে ফুলমালঞ্চ কথা নাট্য সংস্থার উদ্যোগে সুন্দরবনের ক্যানিংএ অনুষ্ঠিত হলো মাতলা নাট্য উৎসব-২০২৪ 

এই উৎসবের শুভ সূচনা করেন শিক্ষারত্ন পুরস্কার প্রাপ্ত শিক্ষক শ্রী অমল নায়েক। ড্রাফার পারফর্মিং গ্রুপ প্রযোজনা "বৃহন্য চেতন" রচনা ও নির্দেশনা কৌশিক ভট্টাচার্য্য। দমদম শিল্পাঙ্গন প্রযোজনা "চেম্বারে কেলেঙ্কারি" রচনা ও নির্দেশনা অজয় কুমার গাইন এবং আয়োজক সংস্থার প্রযোজনা "জল জঙ্গল জনবসতি" রচনা মলয় ঘোষ নির্দেশনা গনপতি নস্কর। নাটক গুলি মঞ্চস্থ হয়। এদিন দর্শক আসন থেকে জোরালো দাবি ওঠে "বৃহন্য চেতন" নাটক টি পুনরায় মঞ্চস্থ করতে হবে। অভিনেতা কৌশিক ভট্টাচার্য্য বলেন আমরা মানুষের জন্য থিয়েটার করি। মানুষ যখন চাইছে "বৃহন্য চেতন" আবার মঞ্চস্থ হবে। দর্শকদের থেকে আরও দাবি ওঠে প্রতিবছর নাট্য উৎসব করতে হবে। আয়োজক সংস্থার পক্ষ থেকে শিল্পা দাস জানান দর্শকদের দাবি মতো আমরা প্রতিবছর এখানে এই রকম নাট্য উৎসব করব।