শনিবার, ১ জুন, ২০২৪

কাঁকিনাড়া শিল্পাঙ্গন নাট্য সংস্থা পালন করলো রবীন্দ্রজয়ন্তী

রবিন্দ্রনাথ ঠাকুর আপামর বাঙালির মনে প্রাণে, এই আন্তরিকতায় মুহুর্ত যাপনে কাঁকিনাড়া শিল্পাঙ্গন নাট্য সংস্থা পালন করলো রবীন্দ্রজয়ন্তী উদযাপন ২০২৪ রবীন্দ্রপল্লী প্রাথমিক বিদ্যালয়ে গত ১২ই মে ২০২৪। সহযোগিতায় 'থিয়েটার মগজ পত্রিকা'। দলের সদস্য ও বন্ধুজন সুস্মিতার তুলির টানে সেজে ওঠে মঞ্চ। উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ সকলে গুরুদেবের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ সূচনা করা হয় অনুষ্ঠানের । উপস্থিত ছিলেন সংগঠক কবি প্রদীপ সরকার, সঞ্চালক শোভন ঘটক, বাচিক শিল্পী মৌমিতা শীল মজুমদার, বাচিক শিল্পী সঙ্গীতা রায় মহাশয়া। কাঁকিনাড়া শিল্পাঙ্গনের সকল সদস্য ও অন্যান্যরা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য জ্ঞাপন করে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান। নৈহাটি উৎসুকের গানের ডালি দিয়ে অনুষ্ঠানের সুর বাঁধা শুরু হয়, কাঁকিনাড়া শিল্পাঙ্গন নাট্য সংস্থা পরিবেশন করে তিন তিনটি উপস্থাপনা - রাজা দে'র নির্দেশনায় রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটদের নাটক 'ছাত্রের পরীক্ষা' ও গুরুদেবের অনেকগুলি নাটকের কোলাজ করে 'রবিযাপন' ও সৌরভ ভট্টাচার্যের নির্দেশনায় শ্রুতি নাটক 'পোষ্টমাস্টার' ও উপস্থিত ছিল নৈহাটি শ্রুতিরূপ বাচিক সংস্থা তারা সকলকে ছন্দ তাল-কন্ঠে মাতিয়ে রাখে, নৈহাটি সেমন্তী পরিবেশন করে শ্রুতি নাটক নিস্কৃতি, ছোট্ট গোবিন্দের ছড়া থেকে ছোট্ট বিহু ও তুলির নৃত্য সকলকে মনমুগ্ধ করে, সঙ্গে ব্রজগোপাল কর্মকারের সঙ্গতে রুদ্রপ্রিয়ার কন্ঠের রবীন্দ্র সংগীত সকলকে বেঁধে রাখে। দিয়ার রবীন্দ্রগানে নুপুরের ঝংকার যেন সেদিন অন্য মাত্রা এনে দিয়েছিল উপস্থিত সকল দর্শকের মনে। এলাকার ছোট্ট শিশুরা খুবই সরলভাবে তাদের ভালোবাসা জানায় বিশ্বকবির উদ্দেশ্যে। কাঁকিনাড়া শিল্পাঙ্গন নাট্য সংস্থার ছোটদের নাটক শ্রুতি নাটককে সকলকে মাতিয়ে রাখে। তাইতো ইতি হয়েও হয় না ইতি, এইতো মোদের পরিচিতি। কাঁকিনাড়া শিল্পাঙ্গন নাট্য সংস্থার কর্ণধার রাজা দে জানান - ❝এলাকার মানুষের মধ্যে সাংস্কৃতিক পরিধি বৃদ্ধি করা আমাদের দীর্ঘদিনের প্রচেষ্টা তারই বহিঃপ্রকাশ এই রবীন্দ্রজয়ন্তী উদযাপন অনুষ্ঠান।।❞