নিরন্তর থিয়েটার চর্চার পাশাপাশি অনুষ্ঠানের ধারা অব্যাহত রয়েছে কাঁকিনাড়া শিল্পাঙ্গন নাট্য সংস্থার। ১ লা বৈশাখ ১৪৩১ এর শুরুটা এক ঘরোয়া আড্ডার মাধ্যমে। উদযাপন করে কাঁকিনাড়া শিল্পাঙ্গন নাট্য সংস্থা ১৫ ই এপ্রিল ২০২৪ এ রবীন্দ্রপল্লী প্রাথমিক বিদ্যালয়ে থিয়েটার মগজ পত্রিকার সহযোগিতায়।। শুভ নববর্ষ পালন করা হয় সকলকে নিয়ে। ছোটবড় সকলের হাতের আন্তরিকতার রঙে, রঙতুলিতে, কলমের টানে, রঙিন ওড়নায় সেজে ওঠে বৈশাখী আড্ডার শিরনামে আড্ডা কক্ষ। রঙিন পাঞ্জাবি আড় শাড়ির রঙে নতুন বছর সেজে ওঠে নতুন আলোয়। ❝এসো হে বৈশাখ❞-কে আহ্বানে দলের সদস্য সদস্যাদের ছড়া, কবিতা, নাচে, সঙ্গীতের মূর্ছনায় ভরে ওঠে এবং জমে ওঠে আড্ডা কক্ষ। সমবেত সঙ্গীতে মেতে ওঠে সকলে, সঙ্গীতের ছন্দে ছন্দ মিলিয়ে ওঠে সকলে বৈশাখের নতুনকে আহ্বান করে। দলের কর্ণধার শ্রী রাজা দে নতুন বছরকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন নৈহাটি উৎসুকের নির্দেশক নবীন রায় মহাশয়। তিনি কাঁকিনাড়া শিল্পাঙ্গন নাট্য সংস্থাকে শুভেচ্ছা বার্তা দিয়ে তার শুভ নববর্ষের বক্তব্য রাখেন।