বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪

দিশারী বার্ণপুরের একবিংশতম নাট্যমেলা ২০২৪

    দিশারী বার্ণপুরের তিনদিনব্যাপী একবিংশতম নাট্যমেলা ২০২৪ অনুষ্ঠিত হলো আসানসোল রবীন্দ্রভবনে। নাট্যমেলায় আসানসোল সহ রাজ্যের বিভিন্ন জেলার দলগুলি নয়টি নাটক ও একটি স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র প্রদর্শিত হয়।



    উত্তরপাড়া উত্তরায়নের নাটক ফল্গুধারা, স্বপ্ন অঙ্গন বর্ধমানের একুশের গল্প, বিভাব নাট্য একাডেমী র নাটক দিনান্তে আসানসোল চর্যাপদের নাটক চমচম কুমার দিশারী বার্ণপুরের নিজস্ব নাটক হারিয়ে পাওয়া, হরিপাল আশ্রমিকের নাটক নিষিদ্ধ অনুবাদ, সৈদাবাদ নবীন নাট্যসংস্থার নাটক অত দিতে পারবো না   সৃষ্টি সালকিয়ার নাটক দন্ডপাণীর দন্ড, অমিয় মেমোরিয়াল ক্রিয়েটিভ আর্ট নিবেদিত মূকাভিনয় একি কেলেঙ্কারি এবং গুয়ের্নিকা পরিবেশিত স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র পরিযায়ী পরিবেশিত হয়। দিশারীর নিজস্ব নাটক সমীর দত্তের লেখা ও নির্দেশনায় হারিয়ে পাওয়া নাটকটি দর্শকদের মন জয় করেছে। 





    প্রবীন অভিনেতা ও অভিনেত্রী শ্রী তাপস বন্দ্যোপাধ্যায় ও শ্রীমতী তাপসী বন্দ্যোপাধ্যায়কে সম্মাননা জ্ঞাপন করা হয়।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন