গত ২৯শে নভেম্বর সন্ধ্যায় গিরিশ মঞ্চে কোলকাতা রঙ্গশীর্ষ-এর নতুন নাটক " কালিকা "-র প্রথম শো অনুষ্ঠিত হলো। নাটকটি দেখতে উপস্থিত ছিলাম গিরিশ মঞ্চে। যথারীতি রঙ্গশীর্ষের পূর্ববর্তী নাটকের মতোই সম্পূর্ণ ভিন্ন চিন্তা ভাবনা নিয়ে নাটকটি উপস্থাপন করা হয়েছে। নাটকটি গ্ৰীক নাটক ‘ইলেক্ট্রা’-এর অবলম্বনে তৈরী হলেও তাতে ভারতীয় ভাবধারার সংমিশ্রণে তুলে ধরা হয়েছে। যা কাল সময়ের ব্যবধান মুছে এক অন্য মাত্রায় নিয়ে গেছে।
এমন
চমৎকার একটি নাটকের রচয়িতা অর্পিতা দাশগুপ্ত এবং নির্দেশক মনোজিৎ মিত্র-কে জানাই অসংখ্য
ধন্যবাদ।
সঙ্গে নাটকটিতে অভিনীত সকল কলাকুশলীদের দক্ষ অভিনয় মনে রাখার মতো। যা নাটকটি প্রাণবন্ত করে তুলেছে। অভিনয়ে ছিলেন পৃথা ভট্টাচার্য, রেশমা দাস, সুদীপ্ত দাস, নন্দিতা দে, প্রীতি দত্ত এবং চিরঞ্জিত বাড়াই। অলোকশৈলীতে ছিলেন জিতেন, যিনি তাঁর নিপুন হাতে নাটকটিকে অন্য মাত্রা দিয়েছেন। নাটকের অলোকশৈলী, আবহের প্রয়োগ, পোশাকের ব্যবহার ও মঞ্চসজ্জা সব কিছু একসাথে মিলে মিশে নাটকটিকে একটি মায়াবী রূপ দিয়েছে। সব কিছু দলের সবাই মিলে একসাথে সফল রূপ দিয়েছেন।
সুন্দর একটি সন্ধ্যা উপহার দেওয়ার জন্য রঙ্গশীর্ষের সকল সদস্যদের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রইলো। রঙ্গশীর্ষ আগামী দিনে নাটকের জগতে আরো উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করুক এই আশা রাখি।
#
নাটকের জয় হোক # - অরুণ মিত্র
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন