শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩

ড্রাফার পারফর্মিং গ্রুপের নবনির্মিত নাটক "তফাত যাও" ১৪ই জানুয়ারি ২০২৪

খড়দহের নাট্যদল ড্রাফার পারফর্মিং গ্রুপ আগামী ১৪ই জানুয়ারি ২০২৪ পরিবেশন করতে চলেছে তাদের নতুন প্রযোজনা "তফাত যাও" দমদম থিয়ে-এপেক্স মঞ্চে। ইতিপূর্বে ড্রাফার পারফর্মিং গ্রুপ তাদের বিভিন্ন প্রযোজনার মধ্যে দিয়ে দর্শকের মনে এক আলাদা জায়গা করে নিতে সক্ষম হয়েছে। তাদের প্রযোজিত নাটক বৃহন্য চেতন, হ্রস্বীকৃত,পরিচয় ও আরো নানান প্রযোজনার মধ্য দিয়ে নিজেদের পরিচিতি তুলে ধরতে সক্ষম হয়েছে সকল প্রকার নাট্যমদী মানুষের সম্মুখে। তাই তাদের নতুন প্রযোজনা "তফাত যাও" নিয়েও দর্শকদের মধ্যে দেখা দিয়েছে এক উন্মাদনা। ১৪ ই জানুয়ারির ২০২৪ এর অনুষ্ঠানে তাদের প্রযোজিত নাটকের পাশাপাশি থাকছে ক্লাইম্যাক্স থিয়েটার কোলকাতা দ্বারা নির্মিত নাটক "নতুন করে পাবো বলে"। এছাড়াও নাটক শুরুর পূর্বে থাকছে নাট্য বিষয়ক আলোচনা ও নাট্য গুণীজন সংবর্ধনা। আলোচনা সভায় অংশগ্রহণ করতে চলেছেন- প্রখ্যাত নাট্য বিশ্লেষক শ্রী রঞ্জন গঙ্গোপাধ্যায়, নাট্যাভিনেত্রী ও নাট্য পরিচালক সোমা দাস এবং পরিচালক তপন দাস মহাশয়।


ড্রাফার পারফর্মিং গ্রুপের পরিচালক কৌশিক ভট্টাচার্যের কথায় তাদের নবনির্মিত নাটক "তফাত যাও" মূলত রবীন্দ্রনাথ ঠাকুরের 'ক্ষুধিত পাষাণ' রচনা অবলম্বনে নির্মিত এবং এই রচনার নাট্যরূপ দিয়েছেন দলের নির্দেশক কৌশিক ভট্টাচার্য্য নিজে। রাবিন্দ্রিক এই রচনাকে বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে নির্মাণ করার চেষ্টা করা হয়েছে।

ড্রাফার পারফর্মিং গ্রুপের নতুন প্রযোজনা "তফাত যাও" নাটকটির সর্বাঙ্গিক সাফল্য কামনা করি পত্রিকার পক্ষ হতে।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন