আগামী দিনে আসানসোল বার্ণপুর শিল্পাঞ্চলের মানুষের মধ্যে সাংস্কৃতিক মান ও চেতনার উন্মেষ ঘটাতে দিশারী বার্ণপুর বিভিন্ন স্কুলে স্কুল-নাট্য কর্মশালা কর্মসুচী নিয়ে পৌঁছে যাচ্ছে। সুভাষপল্লী বিদ্যানিকেতন, শান্তিনগর বিদ্যামন্দির উচ্চ বালিকা বিদ্যালয়, শান্তিনগর বিদ্যামন্দির (উঃ মাঃ) এ সেপ্টেম্বর মাসব্যাপী এই স্কুল-নাট্য কর্মশালা চলেছে। থিয়েটার সম্পর্কে সাধারন ধারনা, উচ্চারণ, দলবদ্ধ ভাবে কর্ম সম্পাদন, শারীরিক ব্যায়াম ইত্যাদি সুচী নিয়ে চলছে একের পর এক নাট্য কর্মশালা। স্কুলের অংশগ্রহণকারী ছাত্র ছাত্রী ছাড়াও শিক্ষক শিক্ষিকা, অভিভাবকদের মধ্যেও যথেষ্ট আলোড়ন সৃষ্টি করেছে দিশারী বার্ণপুরের এই প্রয়াস। সকলে চাইছে শুধু একদিনের এই স্কুল ভিত্তিক কর্মসুচী করলে হবে না, চাই ধারাবাহিক ভাবে নাট্য কর্মশালা। দিশারীর সভাপতি তাপস বন্দ্যোপাধ্যায়, ও সম্পাদক সৌরীন শেঠ জানালেন – “দিশারীর হীরক জয়ন্তী বর্ষে আমরা বর্ষব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্ৰহন করেছি। দু'দিন ব্যপী অন্তরঙ্গ নাট্যোৎসব, পাঁচ দিনের বিংশতিতম নাট্যমেলা, শিল্পাঞ্চলের নাট্যকর্মীদের নিয়ে নাট্য-কর্মশালা, স্কুল ছাত্রছাত্রীদের জন্য স্কুল ভিত্তিক নাট্য-কর্মশালা ইত্যাদি চলছে।
প্রতিটি স্কুলে নাট্য কর্মশালার শেষে অংশগ্ৰহনকারীদের শংসাপত্রে অভিনন্দিত করা হয়েছে।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন