বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩

চিরাগ, দৃশ্যান্তন এর নতুন নাটক

 নিউ ব্যারাকপুর দৃশ্যান্তন ' এর নতুন নাটক ' চিরাগ ' সম্প্রতি মঞ্চস্থ হয়ে গেল। গত ১২ ই অক্টোবর ছিল এই নাটকের প্রথম রুদ্ধদ্বার অভিনয় , দমদমের " দেশমন " স্টুডিও তে। এই নাটকের প্রথম মঞ্চায়ন হয় গত ১৪ ই অক্টোবর, ২০২৩ ' এ বোলপুর এর খাপছাড়া প্রাঙ্গণ-এ। পঞ্চবণ আর্ট রিসোর্টের উদ্যোগে এই নাটক মঞ্চস্থ করা হয়। দর্শক সমাগম ছিল চোখে পরার মতো। চিরাগ নাটকের মূল বিষয় আরব্য রজনীর। সেই আলাদিন আর জিনির মোরকে একটি অনবদ্য রাজনৈতিক প্রেক্ষাপট। রূপকথা কে পাথেয় করেও বর্তমান দেশের রাজনীতির যে ভয়াবহতা তুলে ধরা হয়েছে এই নাটকে তার জন্য দর্শক মহল থেকে নাট্যকারের প্রশংসা বারবার করা হয়েছে। এছাড়াও নাটকের ডিজাইন এবং অঙ্গবিন্যাস ছিল বেশ ভালো। এই নাটকে অভিনয় করেছেন প্রণয় বিশ্বাস, সঞ্জু আইচ, অভয় দাস এবং শৌভিক ঘোষ। 


প্রত্যেকের অভিনয়গুনেই নাটকটি পূর্ণতা পেয়েছে। চিরাগ নিঃসন্দেহে একটি টিমওয়ার্ক, সকলের সমবেত প্রয়াসে নাটকটি সকলের মনোগ্রাহী হয়ে উঠেছে। এই নাটকটি অবশ্যই খুব প্রাসঙ্গিক এবং নাটকটির যত বেশি মঞ্চায়ন হবে তত বেশি ধারালো হয়ে উঠবে। নাটকটির আবহ নিয়ন্ত্রণ এবং প্রপস্‌ তৈরি করেছেন রাজশ্রী হাজরা। নাটকটির যাবতীয় বৈদ্যুতিক সংযোগ করেছেন গোপাল ঘোষ। পোশাক পরিকল্পনা করেছেন KG । অঙ্গবিন্যাস করেছেন প্রণয় বিশ্বাস। আবহ এবং আলোক নির্মাণে সহায়তা করেছেন যথাক্রমে ইন্দ্র ও অনিরুদ্ধ নন্দী। বিশেষ ভাবে সহযোগিতা করেছেন মোনালিসা দাস এবং দেবোপম দাস। নাটকটির রচনা ও নির্দেশনার দায়িত্বে ছিলেন শৌভিক ঘোষ। শৌভিক এর এই নাটক দেশের মানুষ কে ভাবতে শেখাবে। উসকে দেবে নিভে যাওয়া আগুনকে জ্বালিয়ে দেওয়ার জন্য, এমনটাই আশা করা যায়।







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন