কাঁকিনাড়া শিল্পাঙ্গন নাট্য সংস্থা থিয়েটার তথা সামাজিক ক্ষেত্রে এক অন্যন্য নাম। দীর্ঘদিন ধরে এলাকা এবং এলাকার বাইরে কাজ করে যাচ্ছে সামাজিক ও সাংস্কৃতিক। গত ৩০ শে আগস্ট ২০২৩ রাখী বন্ধনের দিন এ তার ব্যতিক্রম হয় নি। রাখী বন্ধন মানেই এক সৌভ্রাতৃত্বের বন্ধন। উভয়ের প্রতি উভয়ের বন্ধন। এই সকাল সকাল কাঁকিনাড়া শিল্পাঙ্গন নাট্য সংস্থা কিছু সদস্য পৌঁচ্ছে যায় নৈহাটি রেড লাইট এরিয়ায় সেখানকার বাচ্চাদের সঙ্গে রাখী বন্ধন উৎসব পালন করতে।
দীর্ঘদিন ধরে কাঁকিনাড়া শিল্পাঙ্গন নাট্য সংস্থার কর্ণধার নৈহাটি রেড লাইট এরিয়ার থিয়েটার ক্লাস করাচ্ছেন সমাজের মূল স্রোতে তাদের গতি বাড়ানোর জন্য। সেখানে ছোট ছোট শিশু সঙ্গীত,নৃত্য এবং আবৃত্তি করে রাখী বন্ধনের উৎসবে মেতে ওঠে। প্রত্যেকে প্রত্যেকে রাখীর পবিত্র বন্ধনে আবদ্ধ করে সঙ্গে মিষ্টি লজেন্স সহকারে মিষ্টি মুখ করে। সকালের যাপন এভাবেই কাটে এবং বিকালে মাদরাল কাটাবটতলা মোড়ে সকল পথচারী ছোট বড় সকলের এবং দোকানদারদের সঙ্গে মিষ্টিমুখ করে রাখী বন্ধন উৎসব পালন করে । এবং এলাকার প্রাক্তন শিক্ষিকা লীনা পাঠকের বাড়িতে গিয়ে কাঁকিনাড়া শিল্পাঙ্গন নাট্য সংস্থার সকলে রাখী বন্ধন উৎসব পালন করে। কাঁকিনাড়া শিল্পাঙ্গন নাট্য সংস্থার কর্ণধার রাজা দে জানান - "রাখী বন্ধন সকলের জন্য এক পবিত্র ভ্রাতৃত্বের বন্ধন। উভয় উভয়কে এই বন্ধনে আবদ্ধ করতে পারে।।"



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন