বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩

নাটকে নতুন দর্শক তৈরীর স্বার্থে ড্রাফারস্ ফেস্টিভাল

 

নাটকের নতুন দর্শক তৈরীর স্বার্থে ড্রাফার পারফর্মিং গ্রুপের এক অভিনব প্রচেষ্টা 'ড্রাফারস্ ফেস্টিভাল '। প্রতি তিন মাস অন্তর পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে গিয়ে সেখানকার সাধারণ মানুষকে একত্রিত করে দর্শক তৈরীর স্বার্থে এবার তারা বেছে নিয়েছিল সোদপুর দেশবন্ধু স্কুল (বয়েস্) অন্তর কক্ষকে। 

 

গত ৩রা, ৯ই এবং ১০ই সেপ্টেম্বর তিন দিনব্যাপী তাদের এই নাট্য উৎসবে অংশগ্রহণ করে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা হতে মোট ১২টি নাট্যদল। যেখানে প্রাধান্য পায় কলকাতা মঞ্চের আলোর নিচে থাকা নাট্যদল গুলি ব্যতীত প্রত্যন্ত সুন্দরবন, কাকদ্বীপ, কল্যাণীর নাট্য দলগুলি। বর্তমান অর্থ বর্ষের প্রথম পর্যায় তারা অনুষ্ঠিত করেছিল অশোকনগর অমল আলো মঞ্চে এবং সেখানেও একই উদ্দেশ্য নিয়ে তারা নিজেদেরকে মেলে ধরে। 

ড্রাফার পারফর্মিং গ্রুপের এই অভিনব উদ্যোগ শুরু করেন তারা গত অর্থবর্ষে, যা 'প্রতি মাসে নাট্যসন্ধ্যা' নামে পরিচিত । প্রতিমাসে ৩টি করে নাট্য দল নিয়ে উদযাপিত হয়েছিল তাদের পথ চলা খড়দহের একটি সভাকক্ষে। এবছর তারা প্রতি তিন মাস অন্তর তিন দিনব্যাপী নাট্য উৎসবের পরিকল্পনা গ্রহণ করেছেন। আগামী দিনে তাদের এই প্রকল্পকে উত্তরবঙ্গে নিয়ে যাবার প্রস্তুতি শুরু করেছেন এই মর্মে জানান। সরকারি সাহায্য ব্যতীত শুধুমাত্র দলের সদস্যদের ইচ্ছাশক্তি ও কিছু শুভাকাঙ্ক্ষীর আর্থিক সহযোগিতায় তাদের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানাই।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন