কলকাতা এবং অন্য জেলায় যেসব বড়,ছোটো,মাঝারি যত নাট্যদল আছে তাদের যদি একটি তালিকা তৈরী করা হয় সেখানে টালিগঞ্জ স্বপ্নমৈত্রীর নাম থাকলে অবাক হবার কিছু নেই। কারণ একটা দল বিগত দশ বছর ধরে অনেক প্রতিকুলতার মধ্য দিয়ে তারা সৎ ভাবে নাট্য চর্চা করে চলেছে । নাটকের বিভিন্ন আঙ্গিকে তারা পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে। একটাই উদ্দেশ্য, দর্শককে থিয়েটারমুখী করতে হবে।
স্বপ্নমৈত্রীর এবার দশ বছর। 'দশম বর্ষ দশ পর্যায়'-টালিগঞ্জ স্বপ্নমৈত্রীর এবারের ভাবনা। গত ১৪-১৫ই জুন ছিল পঞ্চম পর্যায়। এই দু দিন অন্তরঙ্গ ও মঞ্চ থিয়েটারের মধ্য দিয়ে তারা পঞ্চম পর্যায় উদযাপন করলো। প্রথম দিন(১৪ই জুন) তৃপ্তি মিত্র নাট্য গৃহে প্রযোজিত নাটকগুলি ছিল -"আলোর খোঁজে"(হযবরল- চাকদহ),"মধুবংশীর গলি"(নহলী)এবং সর্বশেষ নিবেদন রিষড়া দূরায়ন প্রযোজিত নাটক "ফেক গম্ভীরা"।
বিষয় ভাবনার দিক থেকে তিনটি নাটক তিন ভিন্ন স্বাদের। কিন্ত তিনটি প্রযোজনার ক্ষেত্রে মিল একটাই, নাটকগুলি আমাদের ভাবায়, আমাদের চেতনার মূলে নাড়া দেয়। পরের দিন(১৫ই জুন) মধুসূদন মঞ্চে নাটকগুলি ছিল "লুকোচুরি"( স্বপ্নমৈত্রী),"সুখের খোঁজে"(একটি প্রযোজনা),"বাজাও তোমার একতারা"(নবীন-সৈদাবাদ)। এখানেও তিনটি নাটক এক কথায় অনবদ্য। টালিগঞ্জ স্বপ্নমৈত্রীর "লুকোচুরি" নাটকটির এদিন ছিল তিরিশতম অভিনয় । পুরোনো-নতুন মুখ মিলিয়ে প্রায় দশ-বারো জন মঞ্চ মাতিয়ে দিল।
পরিশেষে বলি টালিগঞ্জ স্বপ্নমৈত্রীর এই বিশাল কর্মকান্ডকে সাধুবাদ জানাই । তাদের এই সৎ নাট্য যাপন বাংলা নাটককে আরো সমৃদ্ধ করবে এই আশা রাখি।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন