গত ৭ জুনের বৃষ্টিমুখর সন্ধ্যায় রিপন স্ট্রিটের প্রসেনিয়াম আর্ট সেন্টারে নাট্যকার, নাট্যপ্রশিক্ষক ও নাট্যগ্রন্থকার অন্ জন্ দাশগুপ্তের ১৩তম প্রয়াণ দিবস স্মরণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সূচনা হয় জুন দের সঙ্গীত পরিবেশনায়। তারপর পরিবেশিত হয় তিনটি ভিন্ন স্বাদের নাটক।
প্রথমে ছিল ষষ্ঠ ইন্দ্রিয় প্রযোজনা ফ্যাতাড়ু 2.0। নবারুণ ভট্টাচার্যের রচনা থেকে রূপান্তরিত নাটকটি সুনয়নের পরিচালনা ও সঞ্জীব, সুনয়ন শুভজিৎ, শ্রাবণ, পাপিয়া, পৌলমী, শুভ্রা ও বেবির অভিনয়ে দর্শক মন জয় করে নেয়।
দ্বিতীয় প্রযোজনা কোলকাতা রঙ্গশীর্ষের নাটক অর্পিতা দাশগুপ্তের লেখা 'ঘ্রাণ'। পৃথা ভট্টাচার্যের পরিচালনায় ও মনোজিত-এর একক অভিনয়ে জীবন্ত হয়ে ওঠে সমকালীন সমাজের পচা গলা রূপটি।
সবশেষে ছিল আলোর ফুলকি প্রযোজনা রবীন্দ্রনাথ ঠাকুরের 'ইঁদুরের ভোজ' গল্পের নাট্যরূপ। আদিত্য ব্যানার্জীর নাট্যরূপ ও পরিচালনায় আটজন (আর্ণ, দেবজ্যোতি, ধ্রুবজ্যোতি, ঋদ্ধি, অনুষ, আয়ুষ, শতদ্রু) কচিকাঁচার অভিনয় সমৃদ্ধ নাটকটি দর্শকদের মুগ্ধ করে।
এছাড়া ছিল অন্ জন্ দাশগুপ্তের পরিবার ও প্রাক্তন ছাত্রদের স্মৃতিচারণা।



