কাঁকিনাড়া শিল্পাঙ্গন নাট্য সংস্থার দশম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজন করা হয় ২ দিন ব্যাপী প্রযোজনা ভিত্তিক নাট্য কর্মশাল ২০২৪ থিয়েটার মগজ পত্রিকার সহযোগিতায় মাদরাল রবীন্দ্রপল্লী প্রাথমিক বিদ্যালয়ে ২৫ শে মে থেকে ২৬ শে মে পর্যন্ত ১৩ জন শিক্ষার্থীকে নিয়ে..প্রশিক্ষক হিসাবে ছিলেন কাঁকিনাড়া শিল্পাঙ্গন নাট্য সংস্থার কর্ণধার শ্রী রাজা দে, ২ দিনে মাইম, অভিনয়, বডি মুভমেন্ট, নৃত্য, ভয়েস, সংগীত সকল বিষয়ই শিক্ষার্থীদের কাছে উন্মুক্ত করার প্রচেষ্টা করা হয় এবং ২৮ শে কাঁকিনাড়া শিল্পাঙ্গন নাট্য সংস্থার দশম জন্মদিনে সকল শিক্ষার্থীকে সার্টিফিকেট প্রদান করা হয় কাঁকিনাড়া শিল্পাঙ্গন নাট্য সংস্থার পক্ষ থেকে। ২৮ শে মে কাঁকিনাড়া শিল্পাঙ্গন নাট্য সংস্থার দশম জন্মদিন উদযাপন হয় নাট্য কর্মশালা শেষে। বিকেলবেলে বিদ্যালয় সেজে ওঠে। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করে নাট্যকার নাট্য গবেষক ড. অপূর্ব দে ও নাট্যকার শ্রী সৌমেন পাল । সময় বয়তে থাকে নাট্য সেমিনারের মধ্যে দিয়ে। ❝নাট্য চর্চায় নাট্য কর্মশালাগুলির গুরুত্ব❞ এই বিষয়ের উপর বক্তব্য রাখেন দুই বক্তা নাট্যকার, নাট্য গবেষক ড. অপূর্ব দে ও নাট্যকার শ্রী সৌমেন পাল । কর্মশালাতে ভিত্তিতে তৈরী একটি নাটক পরিবেশন করে কর্মশালার শিক্ষার্থীরা। সহজ সরলভাবে করা বিষয়ের প্রাসঙ্গিকতায় নাটক যা দর্শকদের কাছে মনগ্রাহী হয়েছে এবং শেষে পরিবেশিত হয় সুকথা বাচিক সংস্থার ❝শ্রুতি নাটক❞। একটি মনগ্রাহী প্রযোজনা। সংস্থাকে অভিনন্দন জানাতে উপস্থিত ছিল দুই সমাজসেবী সংস্থা "স্বপ্নচূড়া" এবং "ইছাপুর স্পন্দন"। কর্মশালার শিক্ষার্থী দিয়ার কন্ঠে গান সকলের অনুভূতি স্পর্শ করে। দুই খুদে গোবিন্দ ও বিহুর কবিতা মন জয় করে। শেষে কেকের মাধ্যমে মিষ্টিমুখ করে অনুষ্ঠানের সমাপ্তি হয়..কাঁকিনাড়া শিল্পাঙ্গন নাট্য সংস্থার কর্ণধার রাজা দে জানান - ❝ আমারা চেয়েছি শিক্ষার্থীদের কাছে প্রত্যেকটি বিষয় পৌঁচ্ছে দিতে। যাতে শিক্ষার্থীরা থিয়েটারের প্রতি আগ্রহী হয়।।❞ এমন উদ্যোগ বারবার অনুষ্ঠিত হোক। সাধুবাদ জানাই আমরা কাঁকিনাড়া শিল্পাঙ্গন নাট্য সংস্থার এমন উদ্যোগকে।