শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩

হীরক জয়ন্তী বর্ষে দিশারী বার্নপুর

 

সম্প্রতি পালিত হলো দিশারী বার্নপুরের হীরক জয়ন্তী বর্ষের উৎসব। গত ২৫ ও ২৬ শে মার্চ, রামবাঁধ ফ্রেন্ডস্ ক্লাবের সামনে অন্তরঙ্গ নাট্যোৎসবের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। দুদিনে দিশারী বার্নপুর সহ মোট ছয়টি অন্তরঙ্গ নাটক পরিবেশিত হয়। সাথে ছিলো বিশ্বনাট্যদিবস উপলক্ষে আলোচনা সভা। আলোচনা সভায় বক্তব্য রাখেন সুমিত বন্দ্যোপাধ্যায় ও রুদ্রর প্রসাদ চক্রবর্তী।

দ্বিতীয় পর্যায়ে ৫ থেকে ৯ ই এপ্রিল ২০২৩ আসানসোল রবীন্দ্রভবনে অনুষ্ঠিত হয় দিশারী বার্নপুরের বিংশতিতম নাট্যমেলা ২০২৩। পশ্চিমবঙ্গ সরকারের অধীন পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির আর্থিক সহযোগিতায় এই উৎসব অনুষ্ঠিত হয়। পাঁচ দিনে পনেরোটি নাটক পরিবেশিত হয়। 

প্রথম দিনে দিশারী বার্নপুরের নাটক "ঝিলডাঙ্গার কন্যা"। অমিয় মেমোরিয়াল ক্রিয়েটিভ আর্টস নিবেদিত মূকাভিনয় "কাকতাড়ুয়া ডট কম"। দোমোহানি বাজার নাট্যসেনার নাটক "সামনে এসো"। দ্বিতীয় দিনে উত্তরপাড়া উত্তরায়নের নাটক "অন্তমিল", যুগের যাত্রি চন্দননগরের নাটক "হিকি সাহেবের গেজেট"। আসানসোল রেপার্টরি থিয়েটারের নাটক "সিদ্ধিদাতা"। তৃতীয় দিনে আসানসোল চর্যাপদের নাটক "মদনকান্ড"। বৃশ্চিক বাশঁবেড়িয়ার নাটক "ক্লাউন"। দিশারী বার্নপুরের নাটক "ভক্তরামের স্মরনসভা"।

চতুর্থ দিনে হরিপাল আশ্রমিকের নাটক "দ্য সেলসম্যান", কলকাতা প্রেক্ষাপটের নাটক "চক্রব্যুহ", সৃষ্টি সালকিয়ার নাটক "ভগবানও ভুল করে"। পঞ্চম দিনে অর্থাৎ শেষদিনে বালিগঞ্জ স্বপ্নসূচনার নাটক "কন্ট্রাক্ট কিলার", সৈদাবাদ নবীন নাট্যসংস্থার নাটক "বাজাও তোমার একতারা" ও বর্ধমান স্বপ্ন অঙ্গনের নাটক "পথভোলা" পরিবেশিত হয়। সমগ্ৰ অনুষ্ঠানে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আসানসোল আর্টিস্ট ওয়েলফেয়ার সোসাইটি ও চিত্রপট।

উৎসবের পাঁচদিনই দর্শক সমাগম ছিলো উল্লেখযোগ্য। অনুষ্ঠানে দিশারী বার্নপুরকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন এ.ডি.ডি.এ -র চেয়ারম্যান ও বিধায়ক শ্রী তাপস বন্দ্যোপাধ্যায়।


*****

আপনাদের নাট্য সমালোচনা আমাদের E-mail করুন - rangatheatre2020@gmail.com 


👉 সৌরভ আচার্য - 8981358700 👈

👉 মনোজিৎ মিত্র - 9836664155 👈

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন